
বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) অবশেষে প্রশংসা পাওয়ার মত কাজ করেছে।
Bangladesh Medical and Dental Council (BMDC) এমবিবিএস ডাক্তারদের নামের শেষে অসম্পূর্ণ বা ভুয়া ডিগ্রী না লেখার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিঃসন্দেহে ভাল পদক্ষেপ। কিন্তু আমরা আরও খুশী হতাম যদি তারা আগে ভুয়া ডাক্তার সনাক্ত করার কোন কার্যকর ব্যবস্থা নিতেন। কারন মানুষ মূলত ভুয়া ডাক্তারদের কাছেই প্রতারিত হয়, বিশেষজ্ঞ সাজা এমবিবিএস ডাক্তারদের কাছে না। একজন এমবিবিএস পাশ করা ডাক্তার যখন দেখে (বিশেষ করে গ্রাম/মফস্বলে) তার আশপাশে ডাক্তার না হয়েও অনেকে ডাক্তারী করছে, বিশেষজ্ঞ ডাক্তারদের মত ভিজিট নিচ্ছে, নামের আগে ডাঃ এবং পরে নানা রকম ভুয়া ডিগ্রী লাগিয়ে রুগী ঠকাচ্ছে, তখন অনেকটা বাধ্য হয়েই নিজেও অসম্পূর্ণ ডিগ্রী ব্যবহার করে।
যে কোন ডাক্তারের(১-৬০,০০০ পর্যন্ত) বিএমডিসি রেজিস্ট্রেসন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। তথ্যটা ছড়িয়ে দিন।
ডাক্তারদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশন প্যাডে নিজের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করুন। আর রুগীদের প্রতি অনুরোধ আপনারা ডাক্তার সাহেব সত্যিই 'ডাক্তার' কিনা, সেটা হাতেনাতে যাচাই করে নিন।
বিএমডিসি'র সাইটে 'ডাক্তার' কিনা, সেটা হাতেনাতে যাচাই করাার লিন্ক bmdc.org.bd/doctors-info
অফ টপিকঃ ভুয়া ধরার জন্য এ রকম কোন পদ্ধতি কি আছে? প্রশ্ন থাকল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



