somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক যুগ আগে ছাত্রত্ব শেষ এখনও তারা ছাত্রনেতা!

১০ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতৃত্বে আছেন অছাত্র, বিবাহিত ও ব্যবসায়ী। জবি শাখা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্নার ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় এক যুগ আগে। বর্তমানে দু'জনই বিবাহিত এবং পেশায় ব্যবসায়ী।
২০১২ সালের ৪ সেপ্টেম্বর অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী ও বিতর্কিতদের নিয়ে 'সুপার ফাইভ' কমিটি গঠন করা হয়। কমিটিতে ফয়সাল আহমেদ সজলকে সভাপতি এবং ওমর ফারুক মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়া
রাজীব রহমান সিনিয়র সহসভাপতি
খন্দকার আল-আশরাফ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক ও
মহসিন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হন।
বর্তমান এ কমিটির সভাপতি ফয়সাল আহমেদ সজল সাবেক জগন্নাথ কলেজের অর্থনীতি বিভাগের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক মুন্না। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দু'জন সক্রিয়ভাবে কখনও ছাত্রদল করেননি। এর আগের গঠিত কোনো কমিটিতেই এমন নেতৃত্ব ছিল না।
কমিটির সিনিয়র সহসভাপতি রাজীব রহমান হিসাববিজ্ঞান বিভাগের ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের ছাত্র।
যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল-আশরাফ মামুন ও সাংগঠনিক সম্পাদক এবিএম মহসিন বিশ্বাস দু'জনই অর্থনীতি বিভাগের ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের ছাত্র। সে হিসেবে তাদের ছাত্রত্বও শেষ হয়েছে ৮-১০ বছর আগে।
কমিটি গঠনের পর থেকেই সাংগঠনিক কোনো কর্মসূচিতে একত্রে দেখা যায়নি সুপার ফাইভ কমিটির ওই পাঁচ নেতাকে। সাংগঠনিক সমন্বয়হীনতার কারণে দলীয় কোনো কর্মসূচিই পালন করতে পারেনি ছাত্রদলের এই শাখা।
সভাপতি সজলকে বলা হয়ে থাকে 'বাবার বাবা সজল বাবা'।
সাধারণ সম্পাদক মুন্নাকে বলা হয়ে থাকে 'বাইচান্স নেতা'।
মুন্না বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার আগে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদেও ছিলেন না। দু'জনই ছিলেন নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন।
কমিটি গঠনের পর থেকেই কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে নিষ্ক্রিয় ছিলেন এক সময়ের দাপুটে ছাত্রনেতা ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি রাজীব রহমান। অন্যদিকে, কর্মীরা দেখা পাননি সাংগঠনিক সম্পাদক মহসিন বিশ্বাসের। সরকারবিরোধী আন্দোলনের সময় গত বছরের অক্টোবরে নিজ এলাকায় বিয়ে করেছেন তিনি। বর্তমানে বরিশালে অবস্থান করছেন। সুপার ফাইভের অন্য সদস্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল-আশরাফ মামুন গ্রুপের উদ্যোগে ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল কর্মসূচি পালন। ব্যানারবিহীন সেই মিছিলে তিনিসহ সর্বোচ্চ ১০-১২ নেতাকর্মীর দেখা মিলত।
এদিকে, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় ছাত্রদলকে পুনর্গঠন করার পাশাপাশি শাখাগুলোকেও পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর ধারাবাহিকতায় নতুনভাবে গঠন করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ কমিটিতে পদ পেতে ফের তৎপর হয়ে উঠেছেন ছাত্রদল নামধারী ব্যবসায়ী, বিবাহিত ও চাকরিজীবী নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, জগন্নাথের নতুন কমিটিতে নতুন করে নেতৃত্ব পাওয়ার প্রত্যাশা নেই। দল যার হাতে নেতৃত্ব দেবে, আমরা সেটাই মেনে নেব। সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×