somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা সরকার উৎখাতে ক্যু করার চক্রান্ত জামায়াত-আইএসআইর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সেক্যুলার সরকারের পতন ঘটানোর চক্রান্তে লিপ্ত জামায়াত। ঢাকার গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে ইকোনমিক টাইমসে প্রকাশিত ভারতীয় গোয়েন্দাদের এ সংক্রান্ত খবরটি অবগত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যুক্তরাষ্ট্র সফরকালে ওবামা প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন। পাশাপাশি হাসিনা সরকারকে তাঁর সমর্থনের প্রয়োজনীয়তাও তুলে ধরবেন।
ইকোনমিক টাইমসের রিপোর্টে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই ও জামায়াতে ইসলামীর যোগসাজশে কিছু উগ্রবাদী সেনা কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটানো হতে পারে এমন তথ্য দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের সেক্যুলার সরকারের পতনের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত। প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ওবামা এবং অন্যান্য মার্কিন নেতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ওবামা-মোদি বৈঠকে বাংলাদেশ-ভারত দুই দেশে আল কায়েদার হুমকির বিষয়ও আলোচনায় থাকবে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
বৃহস্পতিবার ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটাতে চাইছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন জামায়াতে ইসলামী। এ নিয়ে ভারত উদ্বিগ্ন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুক্রবার ২৭ সেপ্টেম্বর মোদি-হাসিনা বৈঠক হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মোদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বলেছেন, শেখ মুজিব বাংলাদেশ সৃষ্টি করেছেন এবং তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ রক্ষা করেছেন। এই বৈঠকে মোদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হাতে দমন করেছেন, যারা পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে লালিত ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঢাকা থেকে রিপোর্ট পেয়েছে, আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামী বাংলাদেশ সেনাবাহিনীর উগ্রপন্থী সদস্যদের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছে।
শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত জামায়াত নেতাদের বিচার শুরু করে। গঠনতন্ত্র থেকে ধর্ম বাদ দিতে অস্বীকৃতি জানানোয় জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়। এসব কারণে হাসিনা সরকারের প্রতি আরও কঠোর মনোভাব পোষণ করে আসছে জামায়াত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশ, ধারণা করা হচ্ছে, হাসিনা সরকার ও সেক্যুলারিজমের ওপর হুমকি বিষয়ে ওবামা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের বরাতে জানানো হয়, মোদির আলোচ্যসূচীতে ভারত ও বাংলাদেশে আল কায়েদার হুমকির বিষয়টিও থাকছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×