somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপের দায় কে নিতে চায়ঃ জামায়াত-শিবিরের কাছেও উপেক্ষিত গোলাম আযম

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবুল আলা মওদুদীকে জামায়াতের প্রতিষ্ঠাতা বলা হলেও বাংলাদেশ জামায়াতের প্রতিষ্ঠাতা বলা যায় ’৭১-এর স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধী প্রয়াত গোলাম আযমকে। দীর্ঘদিন দলটির কেন্দ্রীয় আমির ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত দলটির আদর্শকেই লালন করে গেছেন তিনি; কিন্তু সেই দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের কাছেও উপেক্ষিত হয়েছেন গোলাম আযম।
তার মৃত্যুর পর সোমবার মগবাজার ১১৯/২, কাজী লেনের বাসার ৮ম তলায় খোলা হয় শোকবই। তাতে সারাদিনে দলের একজন শীর্ষ পর্যায়ের নেতার স্বাক্ষর পড়েনি। অথচ দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, এইচএম হামিদুর রহমান আযাদসহ শীর্ষ পর্যায়ের নেতারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রায় সময় জামায়াতের পক্ষে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিলেও দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেররাও শোকবইয়ে স্বাক্ষর দেননি। একইভাবে উপেক্ষিত হয়েছেন শিবির নেতাদের কাছেও।
এ প্রসঙ্গে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী বর্তমানকে বলেন, ‘সময় তো আছে। তবে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের শীর্ষ পর্যায়ের কেউ আসেননি। দলীয় বিবেচনায় শোকবই খোলা হয়নি। বিষয়টি একান্ত পারিবারিক। শুক্রবার পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর দেয়ার সুযোগ রয়েছে। এর দিনক্ষণ আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
জানা গেছে, দলের হাজার-হাজার নেতাকর্মী জামায়াতের সাবেক আমির গোলাম আযমের নামাজে জানাজায় অংশ নিলেও সাড়া মেলেনি শোকবইয়ের স্বাক্ষরে। একইভাবে সাড়া নেই সাধারণ মানুষের। শুধু তাই নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও যাননি শোক প্রকাশ করতে।
জানা গেছে, সোমবার সারাদিনে দলটির শতাধিক সাধারণ নেতাকর্মী-সমর্থক শোকবইয়ে স্বাক্ষর করেছেন। বিকালে শোক জানাতে যান কুয়েত, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। এ ছাড়া আর কোনো বিদেশি প্রতিনিধি তার শোকবইয়ে স্বাক্ষর করেননি। তবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগ, লেবার পার্টির প্রতিনিধি দলের নেতারা শোকবইয়ে স্বাক্ষর করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযম।
বিক্ষোভ ডেকেছে জামায়াত মঙ্গলবার
পল্টনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জামায়াতের সংঘর্ষে নেতাকর্মী হতাহতের ঘটনার বিচার দাবি করে সারাদেশে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। সুত্র
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×