somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি চলে লন্ডনের ফোনে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল-অবরোধসহ চলমান আন্দোলন কর্মসূচির অনেক কিছুই জানেন না বিএনপির সিনিয়র নেতারা। দল চলছে ‘লন্ডনের ফোনে’। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও লন্ডন থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই চলমান সব কর্মসূচির সমন্বয় করছেন। অবশ্য আস্থাভাজন কয়েকজন নেতার সঙ্গেও কর্মসূচি নিয়ে সলাপরামর্শ করেন বেগম জিয়া। অনেক ক্ষেত্রে ২০ দলের গুটি কয়েক নেতার সঙ্গেও বিভিন্ন মাধ্যমে কর্মসূচির বিষয়ে কথা বলেন তিনি। আগেভাগে সব নেতাকে জানানো হলে আন্দোলন কর্মসূচি ভেস্তে যেতে পারে- এমন আশঙ্কায় বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে কর্মসূচি নিয়ে আলোচনা করার কোনো পরিবেশও নেই বলে দাবি করেন তারা। ৩ জানুয়ারি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ৫ জানুয়ারি পল্টনে জনসভা করতে বেরুতে চাইলে পুলিশি বাধার মুখে টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির বিষয়টিও দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে সিনিয়র নেতাদের বড় অংশেরই অজানা ছিল। নয়াপল্টনে জনসভা করতে না দিলে টানা দুদিন হরতাল কর্মসূচির সিদ্ধান্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এরপর ধারাবাহিকভাবে অবরোধের সঙ্গে হরতাল জুড়ে দেওয়ার বিষয়েও অবগত নন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এখন লন্ডন থেকেই আন্দোলন কর্মসূচির দিক নির্দেশনা আসছে বলেও জানা গেছে।


অনেককে না জানানোর যুক্তি তুলে ধরে দলের সিনিয়র এক নেতার দাবি, কর্মসূচির আগে সবাইকে দলীয় পরিকল্পনা জানানো হলে বিষয়টি আগেভাগেই ফাঁস হয়ে যায়। এতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মসূচি বানচাল করার তৎপরতা চালায়। মাঠে কর্মসূচি বাস্তবায়নে বেগ পেতে হয়। সার্বিক দিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুটিকয়েক আস্থাভাজন নেতার সঙ্গে কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তবে কর্মসূচির সামগ্রিক দিক-নির্দেশনা আসে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি তৃণমূলের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে আন্দোলনকে গতিশীল করার পরামর্শও দিচ্ছেন তিনি।তৃণমূল নেতাদের মতে, চলমান কর্মসূচিতে সমন্বয় হচ্ছে। আন্দোলনে থাকা তৃণমূল নেতা-কর্মীরা নিয়মিত বার্তা পাচ্ছেন। সরাসরি তারেক রহমান তাদের সঙ্গে কথা বলছেন। ফোন বিচ্ছিন্ন হওয়ার আগে নিয়মিত বিএনপি চেয়ারপারসনও মাঠের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতেন। মূলত, খালেদা জিয়ার ওই নির্দেশনা অনুযায়ীই মাঠের আন্দোলন চলছে। এক্ষেত্রে নেতা-কর্মীদের সঙ্গে এখনো ধারাবাহিক যোগাযোগ রেখে চলেছেন তারেক রহমান। তাই নানা বাধা বিপত্তি পেরিয়ে অনড় খালেদা জিয়ার সঙ্গে আন্দোলন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূলের নেতা-কর্মীরাও।বিএনপির সিনিয়র এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চেয়ারপারসনের সঙ্গে আমাদের যোগাযোগ এখন অনেকটাই বিচ্ছিন্ন। তাই কর্মসূচি কোথা থেকে কীভাবে আসছে তা আমরা আগেভাগে অনেক কিছুই জানি না। অবশ্য এ জন্য বর্তমান পরিস্থিতিই দায়ী। এতে সিনিয়র নেতারা হতাশ নন বলেও জানান ওই নেতা।দলের মধ্য সারির এক নেতা বলেন, বিএনপির সিনিয়র নেতারা অনেক কিছু না জানলেও আন্দোলনে থাকা মাঠের নেতা-কর্মীরা কর্মসূচির বিষয়ে সবকিছুই জানছেন। ঢাকার নেতারা মাঠে না থাকলেও তৃণমূলের নেতারা খালেদার আহ্বানে সাড়া দিয়ে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঢাকা থেকে সারা দেশকে বিচ্ছিন্ন করে রাখার অবদান মাঠের নেতা-কর্মীদের। সময়-সুযোগ এলে মাঠের নেতাদের মূল্যায়নেও বেগম জিয়া পিছপা হবেন না বলে জানান তিনি।সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ আসছে আবারও হরতাল : সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনসহ বিভিন্ন দাবিতে অবরোধের সঙ্গে আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। রাজধানীতে থানা পর্যায়ে, সারা দেশে জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে। এদিকে অবরোধের সঙ্গে আগামীকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জোট। সপ্তাহের দ্বিতীয় দফায় আরও ৪৮ ঘণ্টা হরতাল দেওয়া হতে পারে। তবে ঘেরাওসহ বিকল্প নানা কর্মসূচি নিয়েও আলোচনা চলছে।এদিকে ২০ দলের পক্ষে গতকাল দুপুরে এক বিবৃতি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। বর্তমান সরকারকে ‘অবৈধ ও দখলবাজ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এ পরিস্থিতিতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনগণ আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে। সালাহউদ্দিন বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহারের মাধ্যমে দেশকে অবরুদ্ধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রকাশ্যে ক্রসফায়ারে হত্যার কৃতিত্ব দাবি করে বেড়াচ্ছেন।’ তিনি বলেন, নেতা-মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পরিণতি গণকারফিউ ও গণপিটুনিতে নির্ধারিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এখনো সময় আছে, একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের উন্মাদনা ও ব্যর্থ প্রচেষ্টা থেকে সরে আসুন। গণদাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করুন। দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করুন।’
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×