somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেট্রোলবোমার চেয়েও ভয়ঙ্কর নাশকতার চক্রান্ত হচ্ছে লন্ডনে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেট্রোলবোমার চেয়েও বড় ধরনের ভয়ঙ্কর নাশকতার ছক কষা হচ্ছে লন্ডনে। এ ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত হয়েছে জঙ্গীগোষ্ঠী। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে নাশকতার অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন বিধ্বংসী বোমা। প্রস্তুত করা হচ্ছে আত্মঘাতী (সুইসাইড স্কোয়াড) দলের সদস্য। এ ধরনের নাশকতা হতে পারে খুবই ব্যাপক প্রাণঘাতী, সম্পদহানিকর, ব্যাপক ও বিস্তৃত।
গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, চলমান অবরোধ-হরতালে পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে মারার নৃশংস হত্যাযজ্ঞের মধ্যেই আন্দোলনের ভয়ঙ্কর নতুন ছক কষছে বিএনপি-জামায়াত জোট। বড় ধরনের শোডাউনের কথা মাথায় রেখেছে তারা। বিএনপি-জামায়াত জোটের এ চক্রান্তের আড়ালে সংগঠিত হচ্ছে জঙ্গীগাষ্ঠী। ভারতের পশ্চিমবঙ্গে যে স্টাইলে খাগড়াগড়ের জঙ্গী সংগঠন জেএমবির সঙ্গে হিযবুত তাহরীর মিলিত হয়ে হামলার চক্রান্ত করেছিল, সেই একই স্টাইলে তাদের লক্ষ্যবস্তু হবে বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা। এই ধরনের হামলা নৃশংসতার দিক দিয়ে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদা বা আইএসের চেয়েও বিপজ্জনক হতে পারে।
সূত্র জানায়, দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত আছে। অবরোধ-হরতালের চলমান সহিংসতায় আরও ধ্বংসাত্মক কর্মকা- পরিচালনার জন্য এবার ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি বোমা) আনা হচ্ছে। ভারতে তৈরি এসব আইইডি বোমা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এসব আইইডি বোমা এনেছে ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড়ের ঘটনায় পলাতক জেএমবি জঙ্গীরা। তাদের দলে আছে আত্মঘাতী দলের সদস্যরাও। আত্মঘাতী দলে থাকছে মহিলা সদস্যও। এ ধরনের আইইডি বোমা ব্যবহারের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ব্যাপক ও ভয়াবহ। আত্মঘাতী দলের মহিলা ও পুরুষ সদস্যদের সুযোগ বুঝে কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা।
সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে মারার নাশকতা দিনে দিনে কমে আসতে শুরু করেছে। সহিংস সন্ত্রাস চালিয়েও আন্দোলনের ফসল ঘরে উঠছে না তাদের। বাধ্য হয়েই নাশকতার মাত্রা বাড়ানোর তাগিদ দিচ্ছে বিদেশী প্রভাবশালী মহল ও সংস্থা। এ জন্য ভারতের জঙ্গীদের হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ হয়েছে। দুই জঙ্গীগোষ্ঠী মিলে অবরোধ-হরতাল, সমাবেশের শোডাউন ইত্যাদির অন্তরালে নাশকতার কাজে মাঠে নেমে পড়ার নীলনক্সা তৈরি করেছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট জিজ্ঞাসাবাদে আটক জঙ্গী ক্যাডাররা এসব তথ্য জানায়। ভারত থেকে তাদের জঙ্গীগোষ্ঠীর সহযোগীরা দেশে প্রবেশ করেছে বলে তথ্য দিয়েছে।
সূত্র মতে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালের পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে মারার মধ্যে ঘি ঢেলে দিয়েছে যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণা। যুদ্ধাপরাধীদের বিচারে রায়ে ফাঁসির আদেশে তারা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। পেছন থেকে যুদ্ধাপরাধী গোষ্ঠীকে মদ যোগাচ্ছে বিদেশী প্রভাবশালী মহল ও সংস্থা। অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে মারার নাশকতার কৌশলটি জঙ্গীগাষ্ঠিরই। এখন আবার এই জঙ্গীগোষ্ঠীর অত্যাধুনিক প্রযুক্তির উন্নত ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিধংসী বোমা ব্যবহারের নীলনকশা করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যারিস্টার পরিচয়ের এক যুদ্ধাপরাধী জামায়াতের এক কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্রে রহস্যজনক ভূমিকা পালন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। লন্ডনে অবস্থানরত অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে মারার নাশকতার নীলনকশার ছক কষতে গোপন বৈঠকে মিলিত হয়েছে যুদ্ধাপরাধী দলের এক ব্যারিস্টার নেতা। লবিস্ট নিয়োগের মাধ্যমে বিদেশী রাজনীতিক, আইনজীবী, মানবাধিকার সংস্থা, সংবাদ মাধ্যম সবকিছু মিলিয়েও সরকারকে বেকায়দায় ফেলতে না পেরে এখন বড় ধরনের ভয়াবহ নাশকতার ছক কষছে তারা। লন্ডন থেকে রিমোট-কন্ট্রোলে দেশের ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটানো হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা।
http://www.dailyjanakantha.com/?p=details&csl=110338
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×