somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঠপ্রশাসনে বিএনপি জামায়াত ও ফ্রিডম পার্টি অনুসারী কর্মকর্তা

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিএনপি, জামায়াত ও ফ্রিডম পার্টির অনুসারী একশ্রেণীর কর্মকর্তা ‘ঘাপটি’ মেরে আছেন। এর মধ্যে কয়েক জেলা প্রশাসক (ডিসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ে উচ্চ পদে কর্মরত রয়েছেন। প্রশাসনের ভেতরে তারা একটি নেটওয়ার্কে সক্রিয় থাকায় যে কোনো মুহূর্তে সরকারকে বিতর্কের মুখে ফেলার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি একটি সংস্থা সরকারের উপর মহলে এমন প্রতিবেদন দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রশাসনে বিএনপি ও জামায়াত অনুসারী একশ্রেণীর কর্মকর্তা সরকারবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি ‘বলয়’ তৈরি করছেন। সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেই এসব করা হচ্ছে।
সম্প্রতি সরকারের একটি সংস্থা সর্বশেষ নিয়োগ দেয়া নতুন ২০ জেলা প্রশাসকসহ ডিসিদের ওপর একটি প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনে ছাত্রশিবির, ছাত্রদলের ক্যাডার ও একসময়ের ফ্রিডম পার্টি করা ৬ ডিসির কথা বলা হয়েছে। নবম ব্যাচের কর্মকর্তা রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম খান বুয়েট ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। নড়াইলের ডিসি মো. হেলাল মাহমুদ শরীফ কট্টর বিএনপি পরিবারের সদস্য। দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলম ছাত্রদলের ক্যাডার ছিলেন। তিনি একসময়ে ফ্রিডম পার্টি করতেন। নোয়াখালীর ডিসি বদর মনি ফেরদৌস ও তার স্ত্রী সাবিনা আলম হবিগঞ্জের ডিসি। এই ডিসি দম্পতি দু’জনেই বিএনপি পরিবারের সদস্য। এছাড়া চুয়াডাঙ্গার ডিসি সায়মা ইউনূস ঘোরতর বিএনপি অনুসারী কর্মকর্তা। ওই প্রতিবেদনে ৬ বিতর্কিত ডিসির খোঁজ মিলেছে বলে জানা গেছে।
আগামী ২৮ থেকে ৩০ জুলাই ৩ দিনের জেলাপ্রশাসক সম্মেলনে থাকছেন বিতর্কিত ৬ ডিসি।
বিএনপি অনুসারী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনজুর কাদের। এ কর্মকর্তা ১২ বছর ধরে একই মন্ত্রণালয়ে রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ুব আলী একজন কট্টর জামায়াত অনুসারী কর্মকর্তা। মেডিকেল শিক্ষার উন্নয়নের দায়িত্বে রয়েছেন এই কর্মকর্তা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পদে রয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপন ভাগনে সৈয়দ আলী রেজা।
যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতা ছিলেন। একই এলাকার হওয়ায় যোগাযোগমন্ত্রীর পিএসের সঙ্গে সম্পর্ক রেখে ওই মন্ত্রণালয়ে প্রভাব নিয়ে আছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপসচিব জাকির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রদলের ভিপি ছিলেন।
এসব কর্মকর্তা প্রশাসনে বিএনপি ও জামায়াত অনুসারী কর্মচারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। তারা যে কোনো মুহূর্তে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারেন বলে প্রশাসন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×