somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিঙ্গবৈষম্য কমিয়ে আনা এবং নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। যদিও বাংলাদেশের নারীদের এখনো চাকরির ক্ষেত্রে নানা সামাজিক ও আইনি বাধা মোকাবেলা করতে হয়। গতকাল বিশ্বব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড ল ২০১৬: গেটিং টু ইকুয়াল’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনি ক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমিয়ে আনার দিক থেকে বিশ্বের ১৭৩টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম, আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। লিঙ্গবৈষম্য কমিয়ে আনা এবং নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রথম অবস্থানে ভারত। এক্ষেত্রে প্রতিবেদনে অন্তর্ভুক্ত ১৭৩ অর্থনীতির মধ্যে ২১তম অবস্থানে দেশটি। এছাড়া এ তালিকায় দক্ষিণ এশিয়ার অন্য দেশের মধ্যে ৫০তম অবস্থানে শ্রীলংকা, ৫৮তম নেপাল, ৭৩তম পাকিস্তান ও ৮৭তম আফগানিস্তান। তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ফিজি, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

এদিকে বিশ্বব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার নারীদের বিশ্বের অন্যান্য অংশের মতো বৈষম্যের শিকার হতে হয়। বিশেষ করে বৈষম্যমূলক আইনের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। এক্ষেত্রে বাংলাদেশের নারীরা এখনো চাকরির ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। যেকোনো কারখানা অথবা কাজ করার ক্ষেত্রে তাদের বাধা দেয়া হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশে খনিতে নারীদের কাজে বাধা রয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাধিকার সম্পত্তি ভোগে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নারীরা সমঅধিকার পান না। এমনকি বিচারকাজে নারীদের অংশগ্রহণের দিক থেকে নিচের দিকে বাংলাদেশ। তবে অর্থনীতিতে বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের অংশগ্রহণ দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। বাংলাদেশের অর্থনীতিতে আগামী দশকে যদি নারী শ্রমিকদের অংশগ্রহণ ৮২ শতাংশে উন্নীত করা যায়, তবে প্রতি বছর জাতীয় প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ বাড়বে। এটি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হতে সহযোগিতা করবে।

দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে যে ব্যবস্থাগুলো রয়েছে, তা নারীদের উদ্যোক্তা হয়ে ওঠা এবং কর্মক্ষেত্রের জন্য বাধার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, পুরো অঞ্চলটিতে লিঙ্গবৈষম্য দূর এবং নারীর ক্ষমতায়নে প্রয়োজনীয় সংস্কারের কাজটি এক প্রকার পিছিয়ে পড়েছে। গত দুই বছরে দক্ষিণ এশিয়ার মাত্র দুটি অর্থনীতিতে তিনটি প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। শুধু আফগানিস্তানই নারীদের জন্য ২০টি আইনি বাধা তৈরি করে রেখেছে। নারীদের ক্ষেত্রে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে প্রতিবন্ধক দেশ হিসেবে চিহ্নিত। দেশটিতে নারীর বিয়ে হয়ে যাওয়ার পর কোথায় থাকবে, তা তারা নিজেরা নির্ধারণ করতে পারেন না। এমনকি পাসপোর্টের জন্য আবেদন বা জাতীয় পরিচয়পত্র পেতে অনুমতি নেয়ার বিষয় রয়েছে। এখানে পুরুষরা যে কাজ করেন, তা নারীদের করতে দেয়া হয় না।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে নারীর ক্ষমতায়নের জন্য ভারত একটি সংস্কারকাজ শুরু করেছে। সেখানে আইন করা হয়েছে, প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে অবশ্যই একজন নারী সদস্যকে পরিচালনা পর্ষদে রাখতে হবে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতই প্রথম, যারা এ ধরনের আইন করেছে। আর বিশ্বের মধ্যে নবম দেশ।

উল্লেখ্য, দুই বছর অন্তর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এবার দক্ষিণ এশিয়ার আটটি দেশকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সুত্র
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×