somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া পাকিস্তানের গুপ্তচর ছিলেন?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্মাদিকা ডা. দীপু মনি তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, 'জিয়া কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের গুপ্তচর। তার দালিলিক প্রমান পাওয়া যায়, ১৯৭১ সালের ২৯ মে জিয়াকে লেখা কর্নেল বেগের চিঠি থেকে।'

ফেসবুকে নিজের স্ট্যাটাসে ডা. দীপু মনি আরো বলেন, মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা সম্পর্কে এই প্রজন্মকে জানাতে হবে। এই সংক্রান্ত একটি দুর্লভ চিঠি আমাদের হাতে এসেছে। চিঠিটি ১৯৭১-এর ২৯ মে লেখা।

ডা. দীপু মনি সে চিঠিটিও ফেসবুকে পোস্ট করেছেন। চিঠিটি ২০১৩ সালের অক্টোবরে পাকিস্তানের ডন পত্রিকায় ছাপা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা এ নিয়ে আলোচনা করেন। এতোদিন পর সেই চিঠি ও বিষয়টি নতুন করে উত্থাপন করলেন তিনি। স্ট্যাটাসে জিয়ার সে সময়ের ভূমিকা সম্পর্কে আরো সোচ্চার হওয়ার আহ্ব্না জানান তিনি।

মেজর জিয়াউর রহমানকে পাকিস্তানের তৎকালীন প্রভাবশালী কর্নেল বেগের ইংরেজিতে লেখা মুল চিঠি ও তার বাংলা অনুবাদও পোস্ট করেন আওয়ামী লীগ সরকারের এই সাবেক মন্ত্রী। ইংরেজিতে লেখা চিঠি টা হলো-

Major Zia Ur Rahman, Pak Army, Dacca

We all happy with your job. We must say good job! You will get new job soon. Dont worry about your family. Your wife and kids are fine.

You have to be more careful about major Jalil.

Col. Baig Pak Army

May 29. 1971


চিঠির বাংলা অনুবাদ করে ডা. দীপু মনি লিখেন- 'মেজর জিয়াউর রহমান, পাক আর্মি, ঢাকা তোমার কাজে আমরা সবাই খুশি। আমাদের অবশ্যই বলতে হবে তুমি ভালো কাজ করছো।

খুব শিগগিরই তুমি নতুন কাজ পাবে। তোমার পরিবার নিয়ে উদ্বিগ্ন হয়োনা। তোমার স্ত্রী ও বা”চারা ভালো আছে। তোমাকে মেজর জলিল সম্পর্কে আরো সতর্ক থাকতে হবে। কর্নেল বেগ, পাক আর্মি মে ২৯,১৯৭১)'।


চিঠি প্রসঙ্গে ডা. দীপু মনি ফেসবুক পোস্টে বলেন, '১৯৭১ সালে বাঙ্গালী জাতি যখন স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রাম করছে। মেজর জিয়া তখন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা। স্বাধীনতার জন্য লড়াই করছেন। আর কর্নেল বেগ, পাকিস্তানী হানাদার বাহিনীর অন্যতম কর্তা। সকাল-সন্ধ্যা বাঙালী নিধনের নির্দেশ দিচ্ছেন, ব্লু-প্রিন্ট তৈরী করছেন। দুই জন সমর ক্ষেত্রে প্রতিপক্ষ।

অথচ কর্নেল বেগ বলছেন, ' তোমার কাজে আমরা খুশী'। মুক্তিযোদ্ধা মেজর জিয়া কী কাজ করলেন যে তার কাজে পাকিস্তানী হানাদার বাহিনী খুশী হলো? মেজর জিয়া যে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেই প্রতিপক্ষ তার সন্তানের দেখভাল করছে?'

এই চিঠি সম্পর্কে দীপু মনি আরো লিখেছেন, 'মুক্তিযুদ্ধের অকথিত অধ্যায়ের একটি বড় আবিষ্কার। এর মানে কি এই যে, দৃশ্যত জিয়া মুক্তিযুদ্ধ করলেও আসলে তিনি ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর এজেন্ট? মুক্তিযুদ্ধের সময়ই খন্দকার মোশতাকদের ষড়যন্ত্রের কথা আজ জাতি জানে।

১৯৭৫-এর ১৫ আগস্ট ষড়যন্ত্রে মোশতাক চক্রের সঙ্গে জিয়ার যোগাযোগের কথাও জাতি জানে। কিন্তু এই চিঠি যেটি স্পষ্ট করে দিয়েছে তা হলো 'মুক্তিযোদ্ধা' জিয়া আসলে ছিলেন স্বাধীনতাবিরোধী পাকিস্তানি হানাদার বাহিনীর এজেন্ট।

মুক্তিযুদ্ধের সময়ই তাকে পাকিস্তানিরা 'বিশেষ দায়িত্ব' দিয়েছিল, যে দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। '৭৫-এ জিয়ার ভূমিকায় যারা হিসাব মেলাতে পারেন না, তাদের জন্য এই চিঠি একটি বড় উম্মোচন।'

দীপু মনি বলেন, এ কারনেই '৭৫-এর ১৫ আগস্ট জিয়া মোশতাক চক্রকে সঙ্গে নিয়ে ইতিহাসের বর্বরোচিত ঘটনা ঘটান। এ কারনেই, '৭৫-র পর জিয়া যুদ্বাপরাধীদের বিচার বন্ধ করছিলেন। যুদ্বাপরাধে আটকদের মুক্তি দিয়েছিলেন, গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×