somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্বর পাকিস্তান, আগে যা ছিল এখনো তাই

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘড়ির কাঁটা সবসময় একই নিয়মে একদিকে ঘোরে, আমাদের দেশে গণতন্ত্রের কাঁটা কেন যে একই নিয়মে চলে না তা বোঝা দুঃসাধ্য। গুরুত্বহীন ছোট্ট দুটি নিউজ দেখে আমাদের গণতন্ত্রের টালমাটাল অবস্থার কথা মনে এল। প্রথম সংবাদটি হলো- রাস্তায় রাস্তায় গাড়ি, রিকশা থামিয়ে পুলিশ চেক করছে ফোনে ভিপিএন ইনস্টল করা আছে কিনা! এ সংবাদ আমাদের একাত্তরে পাকিস্তান আর্মির লুঙ্গি খুলে হিন্দু চেক করার কথা স্মরণ করিয়ে দেয়। তবে খুশির খবর, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শিগগিরই ফেসবুক খুলে যাচ্ছে। কিন্তু খুলবেন কি পুলিশমন্ত্রী না প্রতিমন্ত্রী তারানা হালিম? দ্বিতীয় সংবাদটি হলো- সন্তানহারা উনিশটি পরিবারের আকুতি তাদের সন্তান ফিরিয়ে দেয়ার। বোধ করি এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।
তবে গণতন্ত্র সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত সদ্য সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে বলেছেন, ১৯৪৭ সালে হিন্দু ছিল ৩৭%, ১৯৭২-এ ২১%, আর এখন ১০%; ক’দিন পর শূন্যটি আর থাকবে না; তখন আমাদের গণতন্ত্র হবে আফগানিস্তানের মতো। ঐক্য পরিষদ ঢাকায় এ সমাবেশ করে জানান দিয়েছে সংখ্যালঘুরা আছে। কেন জানি মনে হচ্ছে শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি নয়, ঐক্য পরিষদের এই সম্মেলনও অন্যতম কারণ ছিল ফেসবুক বন্ধ থাকার। এক ঢিলে দুই পাখি মারা আর কি! সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় চ্যাম্পিয়ন আওয়ামী লীগ দাবিগুলো মেনে নিলেই তো পারে। শুধু কথায় আর কতদিন চিঁড়ে ভিজবে? হিন্দুরা তো এতকাল ‘ভোটব্যাংক’ ছিল, রাজনীতিতে ‘গিভ এন্ড টেক’ পলিসি প্রচলিত থাকলেও হিন্দুরা শুধু গিভ করেছে, এবার টেকের পালা। তাছাড়া সংখ্যালঘু মন্ত্রণালয়, মাইনরিটি কমিশন গঠনে সমস্যা কোথায়?
সমস্যা মানসিকতায়, নইলে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর পাকিস্তান এমত চরম ঔদ্ধত্য দেখাতে পারে? অবশ্য দেখাবেই না কেন, ভারত-পাকিস্তান খেলা হলে মাঠের প্রায় সব লোকই তো পাকিস্তানের পক্ষে থাকে? পাকিস্তান কি এ খবর রাখে না? যারা বাংলাদেশকে ‘মিনি পাকিস্তান’ বানাতে চায় তাদের সংখ্যা কি খুব কম? ভ্রাতৃপ্রতিম পাকিস্তান আর বন্ধুপ্রতিম ভারত স্লোগান তো আমরা বহুদিন শুনেছি! শুধু খালেদা জিয়া কেন পাকিস্তানপ্রেমী কি আমাদের মধ্যে কম? অথচ সদ্য নিউইয়র্ক টাইমস বলেছে, বর্বর পাকিস্তান, আগে যা ছিল এখনো তাই! দাবি উঠেছে পাকিস্তানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করার। দেশে এবং প্রবাসে এ নিয়ে মিছিল-সমাবেশ হচ্ছে। অতি উৎসাহী ঢাবির উপাচার্য একধাপ এগিয়ে ‘সম্পর্ক ছিন্ন’ (শিক্ষা!) করার ঘোষণা দিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে হয়তো এখনই সম্পর্ক ছেদ হবে না, আর হলেও পুরনো প্রেম কি এত তাড়াতাড়ি উবে যাবে? তবে পাকিপন্থী আমেনা মহসিনকে তথ্যমন্ত্রীর জবাব সমুচিত হয়েছে। তথ্যমন্ত্রীকে যতই ‘আওয়ামীপন্থী জাসদ’ বলে গালিগালাজ দেয়া হোক না কেন, তিনি যে সবকিছুই পারেন তা আবার দেখিয়েছেন।
বিশ্ব পরিক্রমায় এ সময় পাকিস্তান আবার শিরোনামে উঠে এসেছে এ কারণে যে, ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে এ মাসেই যে সন্ত্রাসী হত্যাযজ্ঞ হয়ে গেল এর মূলেও পাকিস্তানি সন্ত্রাসী, এক নারী, তাফিসন মালিক। বলা হচ্ছে, মালিকের মালিকানা ছিল আইসিস গুরু আবু বকর আল-বাগদাদির হাতে, স্বামীকেও তিনি ওই পথে নিয়ে গেছেন। শুধু বাংলাদেশ প্রসঙ্গে নয়, সন্ত্রাস রপ্তানিতেও পাকিস্তান সমালোচিত হচ্ছে। জন্ম থেকে পাকিস্তান সন্ত্রাসের মধ্য দিয়েই এ পর্যন্ত এসেছে, মনে হয় পৃথিবীর মানচিত্রে যতদিন পাকিস্তান থাকবে ততদিন বিশ্বে সন্ত্রাসও থাকবে। ড্যাম উইথ পাকিস্তান, তবে পাকিস্তানি নাগরিক গোলাম আযম যদি ৩০ লাখ শহীদের মৃত্যুর জন্য দায়ী হয়েও শুধু বয়সের কারণে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন, তবে একই কারণে মা-বাবাকে খুন করে কিশোরী ঐশীর ফাঁসির দণ্ড ‘লঘু পাপে গুরুদণ্ড’ হয়ে গেল না?
যাক গে, ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং ফিরেই তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এটা সত্য, অস্তিত্ব বজায় রাখতেই বিএনপি নির্বাচনে এসেছে এবং অতীতের মতো খালেদা জিয়া এবার ভুল সিদ্ধান্ত নেননি। এটা ভালো লক্ষণ। আশার কথা, বিএনপি বুঝেছে আন্দোলন করে ক্ষমতায় যাওয়া যাবে না, নির্বাচনের মাধ্যমেই নিদেনপক্ষে ক্ষমতার অংশীদার হওয়া যাবে। কেন জানি না আমার মাঝে মাঝে মনে হয়, ম্যাডামের দল বিএনপি দুর্বল হোক চাইলেও শেখ হাসিনা কখনোই ম্যাডামের ধ্বংস চাননি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও শেখ হাসিনাই শেষ রক্ষা করে দিয়েছেন খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের। গণতন্ত্রের খাতিরেই বারবার পতনশীল ম্যাডামকে জননেত্রী শেখ হাসিনা হাত ধরে টেনে তুলেছেন। এবারো স্থানীয় নির্বাচন দিয়ে জননেত্রী তাই করলেন। আবার ২০০৯-এ এরশাদকে ক’টি আসন ছেড়ে দিয়ে তাকে বিরোধীদলীয় নেতা করে নিয়ে আসা শেখ হাসিনার জন্য কোনো ব্যাপার ছিল না, এ পরামর্শ যে তাকে দেয়া হয়নি তাও নয়, কিন্তু তিনি তা চাননি। এরশাদকে তিনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন, কিন্তু ক্ষমতা স্বৈরাচারের হাতে যাক সম্ভবত তিনি তা চান না। গণতন্ত্রের স্বার্থেই হয়তো তিনি তা চান না।
আমাদের গণতন্ত্র যেমনই হোক, পাকিস্তানের চেয়ে ভালো। নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত। সামনের নির্বাচন দেশকে আবারো নির্বাচনমুখী করবে তা বলাবাহুল্য। তবে বিএনপি যেমন এবার সিটি নির্বাচনের মতো আবারো মধ্যবেলায় বয়কট না করে! আজ মঙ্গলবার নিউইয়র্ক পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ, আমাদের দাবি পাক-কনস্যুলেটের ৫৬% আমাদের দিতে হবে, অন্যান্য দাবি-দাওয়া তো আছেই। নিউইয়র্ক কনস্যুলেটের ভাগ চাওয়া বা ৫৬% চাওয়ার কারণ হলো, ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় নিউইয়র্কে ম্যানহাটনের সম্ভ্রান্ত ফিফথ এভিনিউতে ওদের দুটি ভবন ছিল, একটি ভারত পেয়েছে, অপরটি পাকিস্তান। সেই অর্থে পাক কনস্যুলেটের ৫৬% আমরা পাই, কারণ ১৯৭১ সালে বাঙালিরা ছিল পাকিস্তানের ৫৬%। পাই না পাই, দাবি জানাতে তো দোষ নেই? একইভাবে বাংলাদেশ তো পারে পাকিস্তানের কাছে সম্পদের হিসাব চাইতে বা ১৯৫ জন সেনা যুদ্ধাপরাধীর বিচার দাবি করতে! এ দাবি জোরদার হওয়ার সময় তো এখনই।
সূত্র
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×