somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনুর মৃতদেহের স্থানে মিলেছে কীটনাশক!

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লা সেনানিবাসে কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের ঘটনাস্থল থেকে চেতনাশক ওষুধ ও কীটনাশক পাওয়া গেছে। গত মঙ্গলবার ঘটনাস্থল থেকে র্যাব মাটি ও ঘাস সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর এ বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে তদন্তকারী সংস্থা নিশ্চিত হয়েছে যে তনুকে হত্যার আগে তার ওপর চেতনাশক ওষুধ প্রয়োগ করা হয়। এমনকি তার মুখ থেকে যে লালা নিঃসৃত হয়েছে, সেখানে কীটনাশকের অস্তিত্ব মিলেছে। র্যাবের ফরেনসিক ল্যাবে করা পরীক্ষার রিপোর্ট পুলিশের আইজি একেএম শহীদুল হকের কাছে জমা দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।


পুলিশ সদর দফতরের কাছে জমা দেয়া রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামতগুলোকে দুটি নমুনা হিসাবে ধরা হয়েছে। এদের প্রথম নমুনায় পেট্রোলিয়ামের উপাদান রয়েছে। পেট্রোলিয়ামের মধ্যে হেপ্টাকোসিন, অক্টাডিকোন, ডকোসেন ও পেন্টাকোসিন উপাদানের উপস্থিতি রয়েছে। এই পেট্রোলিয়াম জাতীয় উপাদানের উপস্থিতি ঘটনাকে ‘পরিকল্পিত’ মনে করছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্বিতীয় নমুনাটি পরীক্ষা করে তাতে সাইক্লোবারবিটাল পাওয়া গেছে। সাইক্লোবারবিটাল হচ্ছে চেতনাশক ওষুধ। এটি অপারেশন থিয়েটারে রোগীর শরীরে প্রয়োগ করা হয়। পৃথিবীতে সর্বপ্রথম রাশিয়ায় বিষণ্নতাভোগী রোগীদের ওপর চিকিত্সার জন্য সাইক্লোবারবিটাল প্রয়োগ করা হয়। সাইক্লোবারবিটালের সঙ্গে প্রোপাইলিন গ্লাইকল মনোলিট নামে একটি কীটনাশকের উপস্থিতি রয়েছে। প্রোপাইলিন গ্লাইকল মনোলিট কীটনাশকটি স্বাদে মিষ্টি। এটি সাধারণত ইঁদুর ও তেলাপোকা নিধনে প্রয়োগ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তনুর লাশের স্থান থেকে জব্দ করা আলামতগুলোর রাসায়নিক পরীক্ষা রিপোর্ট তদন্তের একটি নতুন নিশানা দিয়েছে। ঘাতকরা তনুকে হত্যার জন্য আগে থেকে পরিকল্পনা নিয়েছিল। তাকে হত্যা করতে ঐসব রাসায়নিক উপাদান প্রয়োগের পর ব্যর্থ হওয়ার পর হয়তো তার মাথা থেঁতলিয়ে হত্যা নিশ্চিত করা হয়। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ধারণা করছেন, হয়তো তনুকে অন্য কোনো স্থানে তার ওপর চেতনানাশক ওষুধ ও কীটনাশক প্রয়োগ করা হয়। এমনও হতে পারে যে লাশ উদ্ধারের স্থানের খুব সন্নিকটের একটি জায়গায় তাকে হত্যা করা হয়েছে। এরপর ঘাতকরা লাশ সেখানে ফেলে দেয়।

র্যাবের এক কর্মকর্তা বলেন, তনুর লাশের সঙ্গে উদ্ধার করা ওড়না ছিল ভেজা। তনুর পিতা ইয়ার হোসেনও অভিযোগ করেছিলেন যে ওড়নাটি ভেজা ছিল। তবে ওড়নার ভেজা স্থানে কোনো রক্তের আলামত ছিল না। ধারণা করা হচ্ছে, তনুর ওপর চেতনাশক ওষুধ প্রয়োগ করতে ওড়না ব্যবহার করা হয়েছিল।

এদিকে তনুর স্বজনরা গতকালও অভিযোগ করে বলেছেন, ঘটনার দিন ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকেই ঘাতকরা ক্যান্টনমেন্ট এলাকায় ঘোরাফেরা করছিল। এমনকি লাশ উদ্ধারের সময়ও ঐ ঘাতকরা আশেপাশেই অবস্থান করছিল। কারণ তনু ২ বছর বয়স থেকে ক্যান্টনমেন্ট এলাকায় বেড়ে ওঠে। তাকে ঐ এলাকার সকলেই ভালোভাবে চেনে। সুতরাং অপরিচিত কোনো ব্যক্তির পক্ষে হঠাত্ করে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করে একজনকে হত্যা করা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের কাছে তাদের অনুরোধ ঘাতকরা যত শক্তিশালীই হোক, তাদেরকে গ্রেফতার করতে না পারলে ক্যান্টনমেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজন্য যেভাবেই হোক ঘাতকদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে।
সুত্র
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×