somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব শান্তিসূচকে উন্নতি বাংলাদেশের

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব শান্তি সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে গত বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার অষ্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস ‘বৈশ্বিক শান্তি সূচক-২০১৬’ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩ তম হলেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে ভূটান (প্রথম), এরপরে রয়েছে নেপাল (২য়), তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

তবে বিশ্বশান্তি সূচকে পাকিস্তান ১৫৩ এবং ভারত ১৪১ তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় ভারত পঞ্চম এবং পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

এর আগে, গত বছরও বিশ্বের ১৬২ দেশের শান্তিসূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস বলছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ভুটান। বিশ্ব পরিসরে দেশটির অবস্থান ১৩ তম। এরপর নেপাল ৭৮তম, তৃতীয় স্থানে বিশ্ব পরিসরে ৮৩ তম স্থানে থাকা বাংলাদেশ। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

এবছর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের খেতাব দখল করেছে আইসল্যান্ড (১ম)। এরপরেই রয়েছে ডেনমার্ক (২য়), অস্ট্রিয়া (৩য়), নিউজিল্যান্ড (৪র্থ), পর্তুগাল (৫ম), চেক রিপাবলিক (৬ষ্ঠ), সুইজারল্যাান্ড (৭ম), কানাডা (৮ম), জাপান (৯ম) ও স্লোভেনিয়া দশম স্থান দখল করেছে।

এছাড়া সবচেয়ে কম শান্তিপূর্ণ ১০ দেশের মধ্যে ১৬৩ তম অবস্থানে এসেছে সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপরে রয়েছে দক্ষিণ দক্ষিণ সুদান (১৬২ তম), ইরাক (১৬১ তম), আফগানিস্তান (১৬০তম), সোমালিয়া (১৫৯ তম), ইয়েমেন (১৫৮তম), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৫৭তম), ইউক্রেন (১৫৬ তম), সুদান (১৫৫ তম) ও লিবিয়া (১৫৪ তম)।

সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে ওই সূচক নির্ধারণ করেছে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস। এক্ষেত্রে সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্তি এবং সন্ত্রাসী তৎপরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।
সূত্র
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×