সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ দুপুর ১২:০৬
লাউয়াছড়া জাতীয় উদ্যানে মানুষ খেকো বিষধর ২টি সাপ অবমুক্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লাউয়াছড়া জাতীয় উদ্যানে মানুষ খেকো ১টি বিষধর গোখরো ও দারাশ প্রজাতির ১টি সাপ অবমুক্ত করা হয়েছে। সাপ ২টি গত ২৭ মে বি-বাড়িয়া জেলার সদর থানার পইতলা গ্রামে সাপের খেলা দেখার সময় রুবেল মিয়া (১৬) নামের এক যুবককে ছোবল মেরে ঘটনাস্থলে খুন করে। এঘটনায় বি-বাড়িয়ার হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হলে সাপুড়ে সাহিনুর মিয়া ও মিনারা বেগম নামের ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই বিষধর সাপ ২টিকে আদালতের নির্দেশক্রমে গত মঙ্গলবার (১ জুন) বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেগুন বাগান এলাকায় অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার রেঞ্জকর্মকর্তা (বন্যপ্রাণী) একেএম আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার মালিক ও শিকারী সীতেশ রঞ্জন দেবসহ বন বিভাগের কর্তকর্তা ও সাংবাদিকবৃন্দ।
১৪টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।