বিডিআর বিদ্রোহের ঘটনায় সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলস্থ ১৪ রাইফেল ব্যাটালিয়নের একটি গ্যারেজের দোতলায় গঠিত স্পেশাল আদালত-৩ এর বিচারকার্যের ১ম দিনে ৪৫ জনের বিরুদ্ধে চার্য গঠন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অভিযুক্ত ৪৫ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ ১৪ রাইফেল ব্যাটালিয়নের একটি গ্যারেজে গঠিত স্পেশাল আদালত-৩ এর সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ রাইফেলস এর মহা পরিচালক মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিচার প্যানেলে ছিলেন লেঃ কর্ণেল মোঃ আখতারুজ্জামান ও মেজর মোঃ মাকসুদুল আলম ও এটর্নী জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল মোঃ সেলিম। আদালতে স্পেশাল প্রসিকিউটর হিসেবে ছিলেন ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল হুদা। তাকে সহায়তা করেন এড. গাজী জিল্লুর রহমান ও এড. বিলায়েত হোসেন।
আদালতের শুরুতে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর আব্দুল মান্নান ৪৫ জন বিডিআর জোয়ানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ৪৫ জনের মধ্যে মৌলভীবাজার জেলা কারাগারে আটকাধীন ৩৪ জন এবং ১১ জন ব্যাটালিনের অভ্যন্তরে কর্মরত ছিল। ওই অভিযোগের প্রেেিত আদালত ১১ জনকে গ্রেফতার করার নির্দেশসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্য গঠন করে। অভিযুক্ত ৪৫ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। আদালত শেষ হওয়ার সাথে সাথে ব্যাটালিনের অভ্যন্তরে কর্মরত ১১ জোয়ানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় সেনা বাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতি ছিল ল্যনীয়। গ্রেফতারকৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় তারা হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। গ্রেফতারকৃতরা হলো-নায়েব সুবেদার সালেহ আহমেদ, সিপাই মির্জা সুলাইমান, সিপাই চালক আবুল কালাম আজাদ, সিপাই চালক শাহীন হোসেন, সিপাই বংশাচিং মার্মা, সিপাই আলী ইমাম মামুন, সিপাই সাজিদুল ইসলাম, সিপাই জহির উদ্দিন, সিপাই সিরাজুল ইসলাম, সিপাই জিয়া হোসেন ও সিপাই ইকবাল হোসেন। আগামীকাল সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি সংঘঠিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ফলে ২৬ ফেব্র“য়ারি শ্রীমঙ্গলের বিডিআর জোয়ানরা সংহতি প্রকাশ করে বিদ্রোহ ঘোষনা করে। এঘটনায় ২০০৯ সালের ১৭ মে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ মুজিবুর রহমান বাদী হয়ে আরডিও ডিএডি শেখ মুজিবুর রহমানসহ ৪৩ জনকে আসামী করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২০/০৯, ধারা-১২০ বি/১২১ এ দঃবিঃ। জজ কোর্টে মামলা করা হলেও ৩৪ জনের বিরুদ্ধে স্পেশাল আদালতে চার্য গঠন করা হয়। বিডিআর আইনের জটিলতার কারণে অবশিষ্ট ৯ জনের বিচারকার্য জেলা জজ আদালতে অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন ঃ (১) বিডিআর ব্যারাক থেকে সেনা, র্যাব ও পুলিশ অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলার জন্য নিয়ে যাচ্ছে। (২) প্রিজন ভ্যানে তোলার পর কান্নায় ভেঙ্গে পড়েন গ্রেফতারকৃতরা। (৩) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় শ্রীমঙ্গলের স্পেশাল আদালতে ৪৫ জনের বিরুদ্ধে চার্য গঠন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বুনো মহিষের পাল!

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।