মৌলভীবাজার জেলার বড়লেখায় দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ১৪ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার হাকালুকি হাওর পারের মুশির্দাবাদকুরা গ্রামে। ঘটনার পর পরই পাষন্ড স্বামী পালিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের মুশির্দাবাদকুরা গ্রামের আব্দুল ওয়াহিদ (৫০) কিছুদিন ধরে তার স্ত্রী খালেতুন বিবি (৪৫)কে দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য চাপ দিচ্ছিল। কিন্তু স্ত্রী এতে রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। গত বুধবার গভীর রাতে দ্বিতীয় বিয়ের অনুমতিতে আব্দুল ওয়াহিদ তার স্ত্রী খালেতুন বিবিকে চাপ প্রয়োগ করে। খালেতুন বিবি পুনরায় অসম্মতি জানালে আব্দুল ওয়াহিদ স্ত্রীকে শারিরীক নির্যাতনের এক পর্যায়ে গলাটিপে হত্যা করে ভোরে পালিয়ে যায়। এসময় তাদের সন্তানরা পাশের ঘরে ঘুমে বিভোর ছিল। ছেলেমেয়ে ও প্রতিবেশীর মাধ্যমে পুলিশ বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে খাটের উপর থেকে খালেতুন বিবির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাত দশটার পর থেকে ভোরের মধ্যে কোন এক সময়ে আব্দুল ওয়াহিদ স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।