somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চোখে যে পরিনতি উপলব্ধিযোগ্য নহে....বন্ধ চোখে বাংলাদেশ ইন - ২০১৪, ২০১৫, ২০১৬....

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন অভিন্ন কৃষ্টি ও চেতনার বন্ধনে ঐক্যবদ্ধ জনসমাজকে 'জাতি' হিসাবে অভিহিত করা হয়। দেশজুড়ে বিভক্তি আর সহিংসতায় সেই "অভিন্ন কৃষ্টি ও চেতনার বন্ধন" থেকে আমরা "জাতি" হিসাবে দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতার দিকে চলে যাচ্ছি।
ব্রিটিশদের তাড়ানোর সংগ্রামে এ জাতি ঐক্য হয়েছিল ভিন্ন "জাতি" তাড়াতে....পাকিস্থানের ক্ষেত্রেও তাই। আজ এতোদিন পরে যখন রাস্তার মিছিলে শুনি---"দিয়েছিতো রক্ত আরো দিবো রক্ত", তখন আত্মার কাছে প্রশ্ন শুনি--- তোমার জাতি কেন তোমার-আমার রক্ত দিবে আর নিবে। আওয়ামীলীগ-পুলিশের গুলিতে হামলায় জামাত-শিবির আর জামাত-শিবিরের হামলায় পুলিশ-আওয়ামীলীগ নিহত -আহত হওয়ার দৃশ্য আমাদের জাতি হাসিবে কত পিছনে ফেলে দিচ্ছে।
এটা কি আদৌ কোন দিন সম্ভব হবে দেশের সব জামাত-শিবিরকে পুলিশ মেরে ফেলবে বা দেশের সব পুলিশ-আওয়ামীলীগকে জামাত-শিবিরকে মেরে ফেলবে। দেশব্যাপী যাদের হাতে যেই মারা পরুকনা কেন...যে পুলিশের গুলিতে যে মায়ের যে সন্তানই গুলিবিদ্ধ হোক না কেন...ব্যক্তিগতভাবে কারো সাথে কি কারো কোন মতবিরোধ রয়েছে?? তাহলে এ হত্যাকান্ড কেন???
বলা হতে পারে সাঈদী বা অন্যান্য "মানবতাবিরোধী" অভিযুক্তদের রক্ষার্থে সারাদেশে জামায়াত শিবিরের "তান্ডবের" ফসল এটি। তাহলে কি এখানেই শেষ??
জামায়াতের সব নেতার ফাসি হয়ে গেল,,,নিষিদ্ধ হলো জামায়াত শিবিরের রাজনীতি....তারপর...
রাষ্ট্র একটি প্রতিষ্ঠান...একটি বৃহৎ পরিবার....এখানে রাজনীতি সাথে জড়িত আছে সামাজিক ও অর্থনৈতিক চলকগুলো'ও।
গোটা দেশ পরিচালনায় বিভিন্ন ভাগে বিভক্ত বস্ত্রমন্ত্রী আছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, অর্থমন্ত্রী আছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, কৃষিমন্ত্রী আছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, পাট,ক্রীড়া থেকে যে যেখানে একটাই বাংলাদেশের মন্ত্রনালয় যুদ্ধাপরাধীদের বিচার। এ প্রক্রিয়ার সঙ্গে আইনমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি মন্ত্রনালয় সংশ্লিষ্ট থেকে বাকিদের উচিত নিজ বিভাগগুলোতে নিয়োজিত থেকে দেশের সার্বিক উন্নয়নে নিবিষ্ট থাকা।
একটু ভেবে দেখেন আজকের গোটা জাতিকে জালে আটকে....রেসলিং'য়ের মাঠে নামিয়ে দেয়া হচ্ছে...আর বাইরে বসে কেউনা কেউ'তো হাততালি দিচ্ছেই!!
বাংলাদেশে শেতাঙ্গ-কৃষাঙ্গ দন্ধ নেই, ভাষাগত বৈষম্য নেই, জাতিগত সহিংসতা নেই, ধর্মীয় দাঙ্গা নেই...এতো সংঘবদ্ধ জাতিকে বিভক্ত করার অতিরঞ্জিত ও বিকৃতির ইতিহাসের বুলি দিয়ে ভাগ করা হচ্ছে।
বৃটিশদের পর থেকে "ভাগ কর শাসন কর নীতি"র কবলে আর কতো প্রান যাবে।
এমন কোনদিন চলবে...সব ঝড় শেষ হয়, সব ভুমিকম্পই থামে....কিন্তু তার জ্বালা অবিশষ্টদের বয়ে বেড়াতে হয়...
একটা কথা খুব মনে হয়--- কোন একদিন শুনেছিলামা---" পৃথিবীর বিভিন্ন দেশ যখন চাদে বাড়ি বানানোর কথা ভাবে...আমরা ভাবি কিভাবে স্যানিটারী ল্যাট্রটিন বানানো যায়।"
বাংলাদেশ শুধু ২০১৩ সালে থাকবে তা নয়....যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ থাকবে এটাই আমার কোটি প্রানের প্রত্যাশা। কিন্তু আগামীর দিনগুলো'র সঙ্কা....২০১৪,, ২০১৫,, ২০১৬....থেকে অগনিত বছরগুলোতে কিভাবে চলবে??
কে কোন গ্রুপ বুঝিনা....আসুন আমরা মানুষের প্রতিনিধিত্ব করি....আমার টাকার গুলিতে আমার বুক ঝলসে যেতে পারেনা...এ জাতিকে ভাগ করে ফয়দা লোটার সমর্থন অবশ্যই করা যায়না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:১৩

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

আজ কোরবানির ঈদ। চারদিকে উৎসব, আনন্দ, কোলাহল। ঘরে ঘরে কোরবানির মাংস, আত্মীয়-স্বজনের আনাগোনা, শিশুদের হাসি। কিন্তু এই রাজধানীরই কোনো এক কোণে... ...বাকিটুকু পড়ুন

×