somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক বনাম অনলাইন বিনোদন সাংবাদিকতা

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের নিজস্ব আটপৌড়ে জীবনের বাইরে দাঁড়িয়ে আমরাই সে জগত নির্মাণ করেছি। কেননা আমরা আনন্দে বাঁচতে চাই। যে জীবন আমাদের কিংবা যে জীবন আমাদের নয় কিংবা যে জীবন আমরা ছুঁতে চাই, আমাদের প্রাপ্তি, অপ্রাপ্তি, আমাদের আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-ব্যাথার কল্পগাঁথার ভেতর দিয়ে; সুরে, চিত্রে আমরা যে জীবন স্পর্শ করতে চাই, মিলিয়ে নিতে চাই, জানতে চাই জানার অধিক, দেখতে চাই দেখার অধিক- সে জগতই আমরা নির্মাণ করে চলেছি প্রতিনিয়ত- আমাদের সৃষ্টিকলার নানা মাধ্যমে।

তাই, সে এক মহাযজ্ঞ। ভাষাশিল্পী জীবনকে তুলে ধরছেন তার ভাষায়, চিত্রশিল্পী ছবিতে এঁকে ফিরছেন তার জীবন, সুর ভাজছেন সুরকার, গান লিখছেন গীতিকার, চিত্রনাট্যে নির্মাণ চলছে নির্মাতার স্বপ্ন, অভিনয় শিল্পী ঘাম মুছছেন লাইট ক্যামেরা অ্যাকশানে ফাঁকে, চ্যানেলে চ্যানেলে চলছে কেনাবেচা, রিমোটে রিমোটে বদলে যাচ্ছে দর্শকের চোখ, কানে বাজছে সংগীত, শিল্পী গাইছেন, মঞ্চের অন্ধকারে কিংবা আলোয় প্রকাশ্যে বেজে উঠছে জীবনের জয়ধ্বনী!

এসব খবর সংগ্রহ করি আমরা। কেননা রঙিন এ জগতের আকাশে তারকারা যে স্থির নয়। প্রতিনিয়ত ছুটোছুটি। সে তারার পেছনে ছুটছি আমরা। কেননা আমরা জানি, ঘটনাবহুল সে জগতের গল্প শোনার আশায় উদগ্রীব হয়ে থাকছেন আপনারা; আমরা তা টের পাই! তাই আমরাও ক্লান্তিহীন সংবাদ প্রচার করে যাচ্ছি আপনাদেরই জন্য নির্মিত সংবাদমাধ্যমগুলোতে।

তেমনি একটি সংবাদ মাধ্যম বাংলামেইল২৪ডটকম। অন্যান্য খবরের পাশাপাশি আমরা সমান গুরুত্বের সঙ্গে শিল্প ও বিনোদনের সংবাদ প্রচার করে এসেছি বিগত একটি বছর। পাশাপাশি আমরা চেষ্টা করেছি অনলাইন বিনোদন সংবাদিকতা ও সংবাদ প্রচারের একটি স্বরূপ উন্মোচনের। শুধু সংবাদই নয় পাঠককে আমরা দিতে চেষ্টা করেছি সংবাদ পাঠের আনন্দ। তার পাশাপাশি আমরা দায়বদ্ধতা অনুভব করেছি সত্য উন্মোচনের। বিনোদন জগতের আলোর পাশাপাশি অন্ধকারকেও আমরা চিহ্ণিত করেছি সমানভাবে।

বিগত বছরের আলোচিত ইস্যুগুলোর অনেকগুলো ইস্যুই উৎপত্তি হয়েছে আমাদেরই সংবাদ প্রচারের মাধ্যমে। আমরা আপনাদের প্রতিমুহূর্তে পাশে পেয়েছি। পাশে পেয়েছি দেশের গুনী নির্মাতা, শিল্পী ও তারকাদের। আজ বাংলামেইলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের কাছে আমরা অভিনন্দন বার্তা পৌঁছাতে চাই।

দুই.
এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা, মানে যারা বিনোদনের খবর প্রচার করে থাকি- অনেককেই তাদের ব্যাপারে নাক সিঁটকাতে দেখেছি, তারা বলেন, ‘আরে বিনোদন সাংবাদিকতা আবার সাংবাদিকতা নাকি।’ আমিও তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, হুঁ আপনারা ঠিকই বলেছেন, আমরাতো বিনোদন সাংবাদিক নই। আমরাতো প্রধানত আনন্দবাহক।

হ্যাঁ পাঠক, পৃথিবীর সকল আনন্দবাজারের খবর আমরা আপনাদেরই বিনোদনের জন্য প্রচার করে থাকি। তাই আমরা বিনোদন সাংবাদিক। এ বিষয়ে কারো মূর্খতার ব্যাপারে নিশ্চয় আপনিও আপোস করবেন না।

তিন.
নানা মাধ্যমে আমরা সংবাদ প্রচার করে থাকি। আপনাদের চোখ যখন পত্রিকার পাতায় গতকালের খবর পড়ছে, তখন আমরাই দৈনিকের বন্ধুদের পাশাপাশি আপনাদের জন্য প্রতিমুহূর্তের খবর নিয়ে হাজির হতে সংকল্পবদ্ধ হয়েছি।

আমরা জানি, অনলাইনে বিনোদনের খবর পড়তে গিয়ে আপনাদের একটু ঝামেলায়ও পড়ে যেতে হয়েছে। কেননা আজ যা আপনি অনলাইনে পড়ছেন তাই কাল ফের ছাপা হচ্ছে দৈনিকের পাতায়। টাকাটাই জলে যাচ্ছে তাই না?

আপনাদের মনে হতে পারে, গতির কাছে হার মেনে যাচ্ছে দৈনিক পত্রিকাগুলো। কিন্তু তা নয়। দৈনিক পত্রিকার বিনোদন সাংবাদিকতা আর অনলাইন পত্রিকার বিনোদন সাংবাদিকতার মধ্যে যে হাজারক্রোশ তফাৎ। সে তফাৎ ধরতে পারছেন না অনেকেই। সে তফাৎ স্পষ্ট হয়ে গেলেই এ ঝামেলা চুকে যাবে এমন প্রত্যাশাই করছি। আপনার কাছেও সংবাদ আর পুরোনো ঠেকবে না পত্রিকা হাতে নিয়ে।

সময় সবসময় পরিবর্তন দাবি করে। সে চাহিদাই পূরণ করতে হয়তো ব্যর্থ হচ্ছেন আমাদের দৈনিকের বিনোদন সাংবাদিক বন্ধুরা। যারা ব্যর্থ হচ্ছেন, তাদের ভরসা কেবল তারাই যারা অনলাইনের পাঠক নন। আরো কিছুদিন হয়তো তারা তাই শান্ত্বনা দিতে পারেন নিজেদের। কিন্তু প্রতিনিয়ত হাতে হাতে যে পৌঁছে যাচ্ছে মোবাইল ইন্টারনেট! তার সাথে সাথে সংবাদও।
তাই কিছুটা বৈরী মনোভাবও প্রকাশিত হয়ে পড়ছে অভ্যস্ত পাঠক এবং কিছু কিছু দৈনিকের সাংবাদিক বন্ধুদের মধ্যে। সংবাদ প্রদানে তারা তাই বাধাও দিচ্ছেন শিল্পীদের। (জানা গেছে, শিল্পীদের মধ্যে তারা বাধ্যবাধকতা তৈরি করছেন এমন- কিছুতেই আগে অনলাইন পত্রিকায় তথ্য প্রদান করা যাবে না। যে কোনো সংবাদ আগে দৈনিকে দিতে হবে তারপর অনলাইনে।) অথচ এ বৈরীতার বদলে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে ওঠার কথা ছিল। কেননা প্রতিমুহূর্তে অনলাইন সাংবাদিকরা যে সংবাদ প্রচার করছেন তার থেকে জন্ম নিচ্ছে পরবর্তি সংবাদের সূত্র। তৈরি হচ্ছে সংবাদের প্রবাহমানতা।

দৈনিক পত্রিকার সাংবাদিক বন্ধুরা কি এ বিষয়গুলো উপলব্ধি করবেন না? নিশ্চই করবেন। অনভ্যস্ত পাঠকও অনলাইন বিনোদন সংবাদের দিকে অভ্যস্ত হয়ে উঠবেন- এ আমরা জানি।

দৈনিক পত্রিকাগুলোর মতো বাংলাদেশে বর্তমানে অনলাইন পত্রিকার সংখ্যাও অনেক। তাই এখানেও মান এবং মানহীনতার প্রশ্ন উঠেছে। বিনোদনের সংবাদ প্রচারের ক্ষেত্রেও উঠেছে বিতর্ক। এসব অভিযোগগুলো হল- চটকদারি সংবাদ, যৌনতাকে পুঁজি করে নানাবিধ স্ক্যাণ্ডালের খবর, গুজবনির্ভর সংবাদ প্রকাশ।

কিন্তু একটা কথা কি আপনি উপলব্ধি করেছেন যে, ভালো খারাপ সবগুলো দৈনিক কিন্তু আপনি না কিনলে আপনার চোখের সামনে এসে হাজির হতে পারে না। তাই আপনি দৈনিককে দুষতে পারছেন না। বিপরীত দিকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বদলৌতে আপনার হাতের কাছেই পৌঁছে যাচ্ছে যে কোনো অনলাইন পত্রিকার সংবাদ। তাই আপনার কাছে মনে হতে পারে অনলাইন বিনোদন সাংবাদিকতা উচ্ছন্নে গেছে। আসলে কিন্তু তা নয়!

যে অনলাইন পত্রিকাগুলো পরিচ্ছন্ন সংবাদ প্রচার করে থাকে আপনি চাইলেই তা বেছে নিতে পারেন। অপশন তৈরি করাই আছে। শুধু ক্লিক করুন। আপনি এড়িয়ে গেলেই আর অসুস্থ চর্চা থাকবে না। কেননা আপনার প্রত্যক্ষ সমর্থনেই কেবল এগিয়ে যেতে পারে একটি অনলাইন পত্রিকা।

অনলাইন সংবাদমাধ্যমের এ উত্থানের সময়ে আপনার সচেতনতাই পারে সুস্থ একটি গণমাধ্যম প্রতিষ্ঠিত করতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×