somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাপিত সাংবাদিকতা ও অপ্রাঙ্গিক দুটি কথা

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাংবাদিক মানেই এখন জন্ডিসে আক্রান্ত, রুগ্ন, তাই আলাদা করে হলুদ সাংবাদিক বলারও দিন ফুরাল। আদতে যেটা চলছে তার সার সংক্ষেপ প্রেস রিলিজ বা প্রকাশিত কোনসূত্রের শব্দ, বাক্য, প্যারাগ্রাফ অদলবদল, অনিবার্য কাটছাটের মাধ্যমে কিছু একটা ভুজং ভাজং দিয়ে চাকরি ঠেকা দেয়া। সহজ কথায় বার্বার জার্ণালিজম বা নাপিত সাংবাদিকতা। ভাবতে অবাক লাগে, অনেকের এই নাপিতগিরি করতেও বড্ড আলসেমমি লাগে, গা ম্যাজ ম্যাজ করে, তাই তার চোখ কান বুজে সরাসরি কপি-পেস্ট খবর এ অভ্যস্ত। তাই যেখান থেকে কপি করা হলো সেখানে যদি প্রতিক্রিয়ার জায়গায় ভুল করে রতিক্রিয়া হয়, তবে দেশের প্রায় সকল কাগজেই রতিক্রিয়া চলে দেদারসে। বিনোদন সাংবাদিকতা মানেতো আরো ভয়াবহ...বিনোদন সংবাদ বলতে আমরা শুধু বিবসনা চরিত্রে পাওলি দাম, নগ্ন হলেন জেনিফার লোপেজ মার্কা খবর ছাড়া আরো একটি বিষয় বুঝি, সংক্ষেপে তা হলে নিজের লেখা নাটক নিয়ে একটা ফিচার, যে শিল্পীকে দিয়ে নিজের একটা গান করানোর কথা মনে মনে বহুদিন ধরে ভাবছি তার একটি বড় সাক্ষাৎকার ডট ডট ডট। আহা ওপার বাংলার আনন্দবাজার পত্রিকা বোধহয় রাতদিন সাত দিন আনন্দ সংবাদই ছাপে। খবর ছাপলেতো নাম হতো খবরেরবাজার পত্রিকা।

শুরু করার আগে একটু পেছন ফিরে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছি, কোথায় যেন পড়েছিলাম ‘বুদ্ধিমানেরা আগে শুরু করে, বোকারা দৌড়ায় তার পিছু’ কথাটি বোধহয় আমাদের সংস্কৃতির জন্য প্রযোজ্য নয়। কারণ বছর দশেক আগে আমি ই বুক প্রকাশ শুরু করেছিলাম, শুরু করেছিলাম অনলাইনে গান মুক্তি একই সাথে আনন্দ ২৪ নামে একটি নিউজ পোর্টালও, দু;খজনক ব্যপার হলো ডিজিটাল ডিজিটাল বলে ঘরে-বাইরে যারা মুখে ফেনা তুলে ফেলেন তারা বাস্তব প্রয়োগও করেন ঐ মুখেই। এদেশের বেশিরভাগ আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান একেকটা ফাঁদ ব্যতিত কিছুই নয়। যা হোক কাজের কথায় আসি, কবে সাত মন ঘি হবে আর রাধা নাচবে সে আশায় অন্তত আমি বসে থাকতে রাজি নই। হাতের কাছে যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়তে চাই। যদিও আমাদের সংস্কৃতি হলো বিষয়ের চেয়ে আনুষঙ্গিক চাকচিক্যে আত্নসমর্পণ করা। ধরি আমার বিষয় হলো বিনোদন ও অন্যান্য ফিচার ও ফিচার নিউজ আপডেট দেয়া, সেজন্যতো ফেসবুক পেজই যথেস্ট মূল ব্যপারটা হলো আমার খবরের রসদ ও মান। ওয়েবসাইট থাকলে ভালো কিন্তু না থাকলেতো মহাভারতের আখ্যান বদলে যাচ্ছে না। আরো একটি কথা বলে রাখি বিজ্ঞাপণ বিজ্ঞাপণ করে শুরুতেই যারা লাখ টাকা অপচয় করে বাহারি ওয়েবপোর্টাল বানিয়ে তিন মাস পর হাল ছেড়ে দিচ্ছেন তাদের ব্যাপারে কি ই বা বলতে পারি...

শেষের আগে একটি প্রশন্; যে কোন খবরের কাগজে প্রতি কলাম ইন্চি বিজ্ঞাপণ সর্বনিম্ন দর যেখানে হাজার টাকা সেখানে বিশ কলাম লেখা একটি ফিচারের প্রদায়ক বিল কি করে তিন থেকে পাচশ টাকা, তার উপর বিজ্ঞাপণ যখন অগ্রীম সেখানে প্রদায়করা মাসের পর মাস ঘুরেও সন্মানী পান না, বেশীরভাগ কাগজের স্টাফরা ঠিকঠাক বেতনও পান না, সন্মানীর নামে এতো বড় অসন্মান আর কত কাল? তাহলে কি ধরে নেব মালিকপক্ষ ও নিতীনির্ধারকদের পরোক্ষ সমর্থণ রয়েছে নাপিত সাংবাদিকতায়?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×