somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবিতে যৌন নিপীড়ন : মুখ বুজে সহ্য করে ছাত্রীরা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ের দলীয় ক্যাডার, সন্ত্রাসী, প্রভাবশালী ব্যক্তি ছাড়াও শিক্ষকের লালশার হাত থেকে রেহাই পাচ্ছে না দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সহজ সরল অধিকাংশ নারী শিক্ষার্থীরা। সামাজিক মর্যাদার কথা ভেবে অধিকাংশ নারী নিজের ভেতরে চেপে রাখেন বোবা কান্না। দু’একজন ভুক্তভোগী নারী যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদী হয়ে উঠলেও আশি শতাংশ নারীই দিনের পর দিন মুখ বুজে এসব নিপীড়ন সহ্য করেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সহজ সরল নারী শিক্ষার্থীরা এখানে পদে পদে যৌন হয়রানির শিকার হচ্ছেন। কালেভদ্রে দু’একজন অভিযোগ করলেও অপরাধীরা শাস্তি পেয়েছেন এমন নজির দেখা মেলা ভাড়। মুখ থুবড়ে পড়ে থাকে অভিযোগপত্র।
তাছাড়া এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করতে হয় অনেক প্রক্রিয়া মেনে। পরবর্তীতে লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে না কর্তৃপক্ষ।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি কোন রাজনৈতিক ক্যাডার, প্রভাবশালী ব্যক্তি, সন্ত্রাসী, ছাত্র সংগঠনের নেতা কিংবা প্রভাবশালী কোন শিক্ষক তাহলে তার সাথে সম্পর্ক খারাপ না করতে পরামর্শ দেয়া হয় অভিযোগকারীকে। অথবা বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষার্থীই সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নারী নিপীড়নের ঘটনাখুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসিনতা, দায়িত্বেঅবহেলা, দলীয় মনোভাব, কাপুরুষতা, স্বেচ্ছাচারিতা এবং আইনের সঠিক প্রয়োগ না থাকায় যৌন নিপীড়ন কারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
যৌন হয়রানির দায়ে গত ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শাওন উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে শ্রেণীকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে শাওন উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি নৈতিক স্খলনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা ২০১০’ অনুযায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শাওন উদ্দিনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
এর আগে মার্কেটিং বিভাগের শিক্ষক জুলফিকারুল আমীনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয় ২০১২ সালে। যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি অভিযুক্ত শিক্ষককে আট বছর মেয়াদে ৩ ধরনের শাস্তির সুপারিশ করে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশের ভিত্তিতে ওই শাস্তি প্রদান করে।
যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের জুন মাসে কার্যক্রম শুরু করে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি। কমিটি কার্যক্রম শুরুর পরে বর্তমান সময় পর্যন্ত যৌন হয়রানির বেশ কয়েকটি ঘটনা ঘটলেও কিছু শর্ত পূরণের অভাবে কমিটি সব কয়টি অভিযোগের প্রেক্ষিতে কাজ করতে পারেনি। কিছু অভিযোগ আবার যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি পর্যন্ত আসতেও পারেনি। বর্তমান কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া বলেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়েরা এই যৌন হয়রানি ও নিপীড়ন বিষয়ক অনাকাক্সিক্ষত ঘটনাগুলো এড়িয়ে যেতে চায়। আর সেই সুযোগটাই নিতে থাকে কিছু স্বার্থান্বেষী বিকৃত রুচির শিক্ষক কর্মকর্তারা। তাছাড়া এখন পর্যন্তও সবাই এই কমিটি সম্পর্কে তেমন কিছু জানে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি প্রকাশনা দপ্তর থেকে প্রতিবছর নবীন বরণের সময় নতুন শিক্ষার্থীদের নীতিমালার একটা করে কপি সরবরাহ করতে। এছাড়া আরও কিছু পদক্ষেপের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×