somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাকে তো টম ক্রুজের চেয়েও বেশি স্মার্ট লাগছে!

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কিরে রকিব, নতুন সানগ্লাস কিনেছিস মনে হচ্ছে। ব্রান্ডের নাকি?
- আরেহ নাহ। ব্রান্ডের কেন হবে। শালায় মনে হয় ফার্মগেটের ফুটপাথ থেকে কিনসে ৮৫ টাকা দিয়া :P , পাশ থেকে বলল শহিদ।
- ধুর ব্যাটা। তোরা ৮৫টাকার সানগ্লাস পড়িস তো। তাই এমনই বলবি। এতদিন আমার সাথে হেটেও জানিস না যে , আমি ব্রান্ড ছাড়া কিছু ইউজ করিনা।
বলল গ্রুপের সেরা চাপাবাজ রকিব।
- বুঝছি তোর ব্রান্ড। গ্যালাক্সি এস৫ এর কপি ইউজ কইরা গ্যালাক্সি কইয়া ভাব নিতে গিয়া ধরা খাওয়া রকিব না তুই?
পাশ থেকে আবারও খোচা দেয় শহিদ। খোচা দেয়া স্বভাব টা গেলো না তার এখনো।
- বাদ দে তো আজাইরা প্যাচাল। আজ সানগ্লাস কিনতে গিয়ে একটা মজার ঘটনা ঘটছে বসুন্ধরা সিটিতে। শুনবি?
- কি ঘটনা শুনি তো। কোন মাইয়া অফার টফার দিসে নাকি?
অনেকক্ষন পর মুখ খুলল আরিফ।
- আরেহ না। ঘটনাটা হল, আজ যখন বসুন্ধরা সিটিতে গেলাম। ভাবলাম একটা সানগ্লাস কিনতে হয়। আমার আগের সানগ্লাসটার কাহিনী তো জানিস। ওই যে লিমা আমাকে জড়িয়ে ধরতে গিয়ে ভেঙ্গে ফেলেছিল।
যাহোক, চশমার একটা দোকানে ঢুকলাম। ঢুকে দেখলাম দোকানদার একা বসে আছে। আমি ডিসপ্লে থেকে কয়েকটা চশমা পছন্দ করে বের করতে বললাম। চশমা গুলো বের করার পর পরে দেখলাম। একদমই পছন্দ হচ্ছিল না। যদিও সব আসল র‍্যা ব্যান, ওকলের চশমা।
- কেম্নে বুঝলি আসল?
মাঝখান দিয়ে বাধা দেয় শহিদ।
- আরে ডিস্টার্ব করিস না তো। ওরে গল্প বলতে দে না।
বলল আরিফ।




শহিদের দিকে কটমট করে তাকিয়ে আবারও বলা শুরু করে রকিব।
- সবশেষে একটা চশমাও পছন্দ হয়নি। বিরক্ত হয়ে দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম। হঠাত করে দোকানদার পিছন থেকে ডাক দিল। বলল, ভাই একটা হলেও চশমা চয়েজ করেন প্লিজ। যেটা চয়েজ করবেন সেটাই আপনার।
আমি অবাক হয়ে বললাম, ফ্রী দিবেন নাকি?
জ্বি ভাই। আপনার জন্য ফ্রী। যেকোন একটা।
ফ্রী দিবেন কেন? আমি কি আপনার সম্পর্কের কেউ হই নাকি?
না ভাই। এই চশমার বদলে আমি আপনার একটা ছবি তুলে রাখবো। সানগ্লাস পড়া অবস্থায়। আমার দোকানের বিলবোর্ডে দেয়ার জন্য।
আমারে বিলবোর্ডে ব্যবহার করবেন কেন! দেশে কি মডেলের অভাব নাকি?
না ভাই। আপনাকে সানগ্লাস লাগালে সেই মাপের স্মার্ট লাগে। শাহরুখ তো দূরের কথা ব্রাড পিট,টম ক্রুজ ফেইল আপনার কাছে।

একটানে গল্পটি বলা শেষ করে রকিব। ওর দিকে হা করে তাকিয়ে থাকে শহিদ আর আরিফ।
হঠাত করে শহিদ বলে, কিরে গাঞ্জা খায়া আসছস নাকি? /:)
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×