somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার ফুট পাহাড়ের উপরে লেক!!! বগা লেক! (ছবি ব্লগ)

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগা লেক বা বগাকাইন লেক হলো বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়।


সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৪০০ ফুট (কিওক্রাডাং-এর উচ্চতা ৩,১৭২ ফুট)। ফানেল বা চোঙা আকৃতির পাহাড়ের চুড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। বগালেকের গড় গভীরতা ১৫০ ফুটের মত।

আরো জানতে ক্লিক করুন

ছবি শুরুঃ

বগালেক যেতে চাইলে প্রথমে যেতে হবে রুমা বাজার।

১) রুমা বাজার



২) বগালেক যাওয়ার পথে পাহাড়ি গ্রাম



৩) বগালেক আর্মি ক্যাম্প থেকে বগালেক



বগালেকের আরো ছবিঃ

সূর্যোদয়ের পূর্বের মুহুর্তে-



পাহাড়ের গায়ে আটকে থাকা মেঘ



কেওকাড়াডং যাওয়ার রাস্তা- এই পথেই ট্রেকিং করে কেওকাড়াডং জয় করতে হয়


রবার্টদার নৌকা। এই নৌকায় চড়ে বগালেক ঘুরতে পারবেন।





বগালেক থেকে আর্মি ক্যাম্প।



বগালেক পাড়ায় হাতে বোনা এসব চাদর পাওয়া যায়। খুবই অল্প দামে। অনন্য সুন্দর।



অর্ধসমাপ্ত কাজঃ





ভোরবেলায় বগালেক পাড়া। সবাই এখনো ঘুমে। ২ জন তাঁবুতে :P




বগা লেক যাবেন যেভাবেঃ বগালেক যেতে অবশ্যই প্রথমে যেতে হবে রুমাবাজার। বান্দরবান শহর থেকে বাসে, নৌকায় কিংবা চান্দের গাড়ীতে করে প্রথমেই যেতে হবে রুমা বাজার। রুমা বাজার থেকে নতুন করে জিপ/চান্দের গাড়ী রিজার্ভ করে যেতে হবে কমলাবাজার পর্যন্ত। তবে বর্ষাকালে প্রায়ই ভূমিধ্বসের কারনে ১১মাইল নামক জায়গা পর্যন্ত আগানো যায় বড়জোর। তবে শুকনো মৌসুমে চান্দের গাড়ী বগালেক অবধি পৌঁছায়। রুমাবাজার থেকে ১১ মাইল কিংবা কমলাবাজার পর্যন্ত রাস্তা আপনাকে নিঃসন্দেহে মুফতে রোলার কোস্টারে চড়ার স্বাদ দিবে নিশ্চিত। কমলাবাজারের পাশ থেকেই খাড়া পাহাড় উঠে গেছে আকাশপানে, এটির চূড়াতেই বগালেক। কমলাবাজার থেকে ২০-৩০ মিনিট পাহাড় বেয়ে উপরে উঠে গেলেই বগালেক ধরা দিবে আপনার দৃষ্টিসীমায়। আর গাড়ী যদি ১১ মাইল পর্যন্ত যায়, সেখান থেকে হেটে আগে পৌছাতে হবে কমলাবাজার, এক্ষেত্রে ট্রেকিংএ সময় লাগবে দেড়-দু ঘন্টা । তবে বিকেল ৪টার মাঝে যে করেই হোক রুমা বাজার থেকে গাইড সাথে নিয়ে আর্মি ক্যাম্পে নাম লিখিয়ে বেড়িয়ে পড়তে হতে বগালেকের উদ্দেশ্যে, বিকেল ৪টার পর আর্মি ক্যাম্প থেকে কোন ভাবেই অনুমতি মিলবেনা আর রাস্তাও রাতে গাড়ী যাত্রার জন্যে নিরাপদ নয়।
তথ্যসূত্র এবং বগালেক সম্পর্কে আরো জানতে ক্লিক করুন


আমরা বগা লেকে রবার্টদার কটেজে ছিলাম এবং আমাদের গাইড ছিলেন মুন থাং। রাস্তা ভাঙ্গা ছিল বিধায় চান্দের গাড়ি ১১ মাইল পর্যন্ত যায় এবং আমাদের বগা লেক পর্যন্ত ট্রেকিং করতে হয়। সন্ধ্যা হয়ে গিয়েছিল বিধায় অন্ধকারে পাহাড়ি রাস্তায় হাটা চলা অত্যন্ত বিপজ্জনক ছিল। দিনের আলো থাকতে থাকতে যাতে বগা লেক পৌছাতে পারেন সেরকম প্রস্ততি নিয়ে বের হবেন।

বগা লেকে রবার্টদার কটেজ ছাড়াও আছে সিয়ামদিদির কটেজ সহ আরো বেশ কিছু কটেজ।

গাইডের নাম্বারঃ
মুন থাংঃ ০১৮২০৪০৮১৪৫
সফুর বড়ুয়া (বাঙ্গালী গাইড) ০১৮৪৩২২৯৫৪৭


পিএসঃ অযথা ময়লা আবর্জনা ফেলবেন না। স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন।

পিএস্টুঃ
ছবিগুলো মোবাইল ক্যামেরায় তোলা। বগালেক যেভাবে যাবেন সহ সব ধরনের তথ্য জানতে উপরে দেয়া লিঙ্ক এ যান।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×