এক খাঁচায় বাঘ, চিতা ও খরগোশ!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/149418/small/?token_id=bedc0c5c7107e81b2f2b5bc0896ebea8
বাঘ ও খরগোশ একই খাঁচায় বসবাস করছে। অথচ একটি অন্যটির কোনো ক্ষতি করছে না। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও চীনের একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে। কিংডাও ফরেস্ট্রি নামের ওই চিড়িয়াখানায় বাঘশাবক ও খরগোশ একসঙ্গে বসবাস করে। পাশের খাঁচায় জলজ্যান্ত বাঘ থাকে। চিতা, বাঘ ও খরগোশ একসঙ্গে খেলা করে। খুনসুটিতে মেতে ওঠে। বাঘ ও খরগোশের সহজাত প্রবৃত্তি উপেক্ষা করে তাদের একসঙ্গে বেড়ে ওঠার ব্যবস্থা করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা নিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ দেখতে চাইছে, বাঘ প্রকৃতিগতভাবেই হিংস্র হয়ে থাকে নাকি পরিবেশ পরিস্থিতি ও পূর্বসূরিদের আচরণ থেকে শিখে তারা হিংস্র হয়ে ওঠে। বড় হওয়ার পরও যদি ওই বাঘশাবক খরগোশের ক্ষতি না করে তবে বোঝা যাবে বাঘ প্রকৃতিগতভাবে হিংস্র নয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দুই মাস বয়স থেকে বাঘ, চিতা ও খরগোশ শাবকদের একই খাঁচায় দেওয়া হয়েছে। খাঁচার ভেতর প্রাণীগুলোকে দেখে মনে হওয়ার উপায় নেই তারাই একটি অন্যটির শিকারে পরিণত হয়। তারা একে অন্যের ভালো বন্ধু। খরগোশ বাঘ ও চিতার গায়ে লাফিয়ে ওঠে। চিতা আদর করে খরগোশের কানে কামড় দেয়। দেখে মনে হবে তাদের মধ্যে চমত্কার বন্ধুত্ব।অথচ সৃষ্টির সেরা জীব নাকি মানুষ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন