somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাময়িক প্রেক্ষাপট এবং আমার কিছু উপলব্ধি

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারনত আমি ব্লগে লিখার চেয়ে পড়ি বেশি। কারন আমি অত সুন্দর করে লিখতে পারিনা।
সেই জন্যে সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিনা। দু'পা এগিয়ে গেলে তিন পা পিছিয়ে যাই। এইটার অবশই একটা বড় কারন হল মিডিয়া। মিডিয়া আমাদের যা খাওয়ায় আমরা তাই খাই। কোন বাচবিচার করিনা।চিলে কান নিয়ে গেছে শুনে আমরা সবাই চিলের পিছনে ছুটি। নিজের কান আছে কি নাই তা একবারও দেখিনা। এই ঘটনার একটা বড় উদাহরন হল আমাদের অনন্ত জলিল ভাই। ফেসবুকে এবং ব্লগে দেখতাম শুধু তারে নিয়ে হাসাহাসি, ঠাট্টা মশকরা। এর কিছুদিন পর মিডিয়া ব্যপারটা অন্য দিকে ঘুরিয়ে দিল, যে সে বাংলা চলচিত্রের জন্য ভাল কিছু একটা করার চেষ্টা করছে। যে ব্যক্তি কিছু দিন আগে উনারে নেয়ে ঠাট্টা করছিল ওই একই ব্যক্তি আবার একটা সিরিয়াস পোস্ট দিল না সে একজন ভাল অভিনেতা। তার ভুল থাকতেই পারে, তাই বলে তারে নিয়ে আমাদের উপহাস করা ঠিক না।

এই যে লোকটার মধ্যে একটা পরিবর্তন আসল সেটা কিন্তু পুরাটাই মিডিয়ার অবদান। এবং বর্তমানে আমাদের দেশে এবং পুরা বিশ্বে মিডিয়া এরকম একটা গুরুত্বপূর্ন প্রভাবক হিসাবে কাজ করছে।

আর একটা কথা আমি থাকি দেশের বাইরে। স্বাভাবিক ভাবে এখানকার লোকদের সাথে বিশেষ করে অমুসলিমদের সাথে দেশের এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তাদেরকে যদি ইসলামের কথা বলি তারা ধরেই নেই ইসলাম মানেই হল সন্ত্রাসী। কারন তারা ইসলামকে ভেতর থেকে কখনো দেখেনি বা দেখার চেষ্টা ও করেনি। আর তারা ইসলাম সম্পর্কে যেটা জেনেছে সেটা পুরাটাই মিডিয়ার মাধ্যমে। আর আমরা ভালো করেই জানি আন্তর্জাতিক মিডিয়া কারা চালায় এবং ওরা কিভাবে ইসলামকে আমাদের সামনে তুলে ধরে।

এইবার আসি আমাদের দেশের সাম্প্রতিক বিষয় গুলি নিয়ে। এখন আমাদের দেশে সবচেয়ে আলোচিত বিষয় হল জামাত শিবির। এইটার একমাত্র কারন মিডিয়া। মিডিয়া এখন যদি আবার সাগর রুনি হত্যাকান্ডকে বা পদ্মা সেতু বা হলমার্ক অথবা ফ্লাইওভার, গার্মেন্টস নিয়ে ফোকাস করে তাহলে আমাদের মনযোগ সেদিক দিয়ে ঘুরে যাবে। এবং আমাদের সরকার সেদিক দিয়ে সফল। তারা তাদের ব্যর্থতা ওই এক জামাত শিবিরকে দিয়ে ঢেকে দিতে পেরেছে। আর আমরাও মুর্খের মত কোন কিছু যাচাই না করে ওরা আমাদের যা যা গিলাচ্ছে আমরাও গিলছি।

গতকাল হরতালের সময় দেখলাম শিবিরের কিছু ছেলে গাড়ি ভাংচুর করছে। আমার মনে হয় এইটা অবশ্যই একটা খারাপ কাজ। বুঝতেছি শিবিরের ও দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু ভাই আপনারা তো ইসলামের জন্যে কাজ করেন। ইসলামতো ভাই জালাও পোড়াও এ বিশ্বাসী না। হয়তবা আপনাদের এই কর্ম কান্ড দেখে কেউ যদি ইসলামের দিকে আসতে চাই তাহলে সে আর ইসলামের দিকে পা বাড়াবেনা। আপনারা নিশ্চয় জানেন আল্লাহ সবসময় ধৈর্য্য ধারন কারীদের সাথে থাকেন।

অন্য দিকে দেখলাম ছাত্রলীগের কিছু ছেলে শিবিরের কয়েকটি ছেলেকে ধরে মারছে। ভাই ওরা শিবির হলেওতো মানুষ। তারও তো অধিকার আছে তার মত প্রকাশ করার। তাই বলে অমানবিক ভাবে একটা মানুষকে মারা যায়না। ফেসবুকের কিছু পেজে দেখলাম শিবিরদের মার খাওয়া দেখে তারা অনেক খুশি। অথচ তারাই আবার মানবতার কথা বলে। আমরা আসলে আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছি। ভাল খারাপ বিচার করতে পারিনা। অনিয়মটাই আমাদের কাছে নিয়ম হয়ে দাড়িয়েছে। আল্লাহ যেন আমাদের ভাল মন্দ বিচার করার তৌফিক দেয়। আমিন ।

পরিশেষে একটা কথা বলতে চাই, আসুননা আমরা সব ভিবাজন ভুলে গিয়ে আমাদের এই প্রিয় দেশটিকে কিভাবে আরো সমৃদ্ধশালী করা যায়, কিভাবে কাজ করলে আমাদের দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রতিযগিতা করি। আর আমরা জেন প্রকৃত ইসলাম জানার চেষ্টা করি।

অনেক বক বক করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×