somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন মাস রঙ্গ করিয়া, এক নপুংশকের পুরুষ হবার চেষ্টা............../:)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাবিন কত?
বার হাজার টাকা।
আর যৌতুক তাহলে কত হলো?
চার লাখ টাকা মতো।
.
.
.
.
ঘটনাটা শুরু থেকেই বলি................বাড়ির বাইরে হাটতে বের হয়ে দেখি, কে যেনো ফটকের বাইরে দাড়িয়ে আছে। খুলে দেখি এখানকার স্কুলের মাস্টার মশাই। বললাম, সন্ধ্যা বেলায়, কি মনে করে মাস্টার মশাই? মাস্টার মশাই ঝরঝর করে কেঁদে দিলেন। আমাকে বললেন, একটা উপায় বলে দেন? তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি। বললাম, ঘটনাটা খুলেই বলেন না............. অবশেষে বলতে শুরু করলেন,

আমি সদ্য যোগদানকারী সামান্য একজন স্কুল শিক্ষক। বাবা কৃষিকাজ করে আমাকে আর আমার ছোট বোন রানুটাকে মানুষ করার চেষ্টা করেছেন। তাইতো ছোট বোনটা মেট্রিক পরীক্ষা দিতে পেড়েছে। আমাদের মতো গরীবের সংসারে এইটাই তো অনেক কিছু। তারপরও গ্রামে সবাই বাবার খুব প্রশংসা করে যে, গনি মিয়া তার ছেলে মেয়েদের পড়িয়েছে। এজন্য বাবাকেও কম কষ্ট করতে হয়নি। এমনকি পড়াশোনা আর চাকুরীর টাকা জোগাড় করার জন্য দুটো ধানী জমির একটা মেম্বার সাহেবের কাছে বন্ধক পর্যন্ত দিতে হয়েছে। এভাবেই কেটে যাচ্ছিলো দিন।
বোনের বিবাহের চিন্তা আমার আব্বাকে ভালো মতোই জেকে ধরলো। একদিন আমাকে ডেকে বললো, ভালো একটা জায়গায় মেয়েটাকে বিয়ে দিতে পারলে শান্তিতে মরতে পারতাম। এর মধ্যেই মেম্বার সাব একদিন ডেকে বললো যে তার ছেলে জলিলের জন্য রানুকে তার পছন্দ হয়েছে। বিবাহ হলো। কাবিন হলো বারহাজার টাকা (মেম্বার সাব যা বলে কাজী তাই করে)। বন্ধকী জমিটা লিখে দিতে হলো জলিলকে। আর একটা মোটরসাইকেল দিতে হলো। কি করা বড় জায়গায় বিয়ে দিতে হলে এটুকু কষ্টতো করতেই হবে। আমরাও করলাম। ছেলে আমাদের ক্ষমতাবান, হয়তো বিয়ে না দিতে চাইলে জোরকরে তুলে নিয়ে যেত। রানুও খুশিতে চলে গেলো, নতুন সংসারে। জলিল ক্লাস ফাইভের পর আর পড়তে পারে নাই। বাপের টাকার গরমে কি আর পড়া যায়? আর আমাদের রানু? না সেও ভালো আছে:|, হয়তো পড়াশোনা জানার কারণে মাত্র তিনমাসের সংসার করে ফিরে এসেছে বাপের বাড়িতে। হ্যা জলিল তাকে তালাক দিয়ে দিয়েছে, মাত্র তিনমাসের মাথায়। কারণ???? কারণ হলো, জলিলের রাজনৈতিক ক্যরিয়ার গড়তে হবে। সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী হবে। টাকা লাগবে, বেকআপ লাগবে। এলাকার বড় ব্যবসায়ী তার মেয়েকে বিয়ে দিতে চায় জলিলের সাথে, ঐ মেয়ের ও আরেক জায়গায় বিয়ে ছিলো, কিন্তু ঐ ব্যবসায়ী সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তারা একজোট হয়েছে, তাদের এখন ক্ষমতা দরকার। আর আমাদের অবস্থা? আমাদের জমিটা আজ জলিলের নামে লেখা।
আর রানুর অবস্থা? রানুর সামনে দিয়ে আজ রানুর তিনমাসের প্রাক্তন স্বামী জলিল, রানুর বাবার দেয়া মটরসাইকেলে করে এলাকায় ভোট চেয়ে বেড়ায়, আর মাঝে মাঝেই পিছনে বসা থাকে জামিলা...................তিনটি মাত্র মাস...............বার হাজার টাকা কাবিনের টাকা মুখের উপর ছুড়ে তালাক দিয়ে সবাই কে জীবিত অবস্থায় মেরে ফেলেছে..............

হয়তো, একদিন সে হবে জনদরদী নেতা, তার মতো ভালো মানুষ আর এলাকায় হবে না।
আচ্ছা, এরা তো পুরুষ না নপুংশক, এদের কি সত্যিকারে নপুংশক করে দেয়া যায়না........
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৯
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×