somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে এক ছাত্রের বিরুদ্ধে

০১ লা জুন, ২০১২ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়ে ময়মনসিংহ পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন।
ফেসবুকে করা মন্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর এ বিষয়ে ত্রিশাল থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি এই ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন। পরে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কটূক্তি বা মন্তব্য অবশ্যই রাষ্ট্রদ্রোহের শামিল। এ ধরনের আপক্তিকর মন্তব্যের ফলে বিশ্ববিদ্যালয়ে অরাজকতার সৃষ্টি ও পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। তিনি বলেন, ‘এই ছাত্র যে অপরাধ করেছে তা শাস্তিযোগ্য অপরাধ, যে কারণে আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে প্রধানমন্ত্রী সম্পর্কে যারাই এ ধরনের অশোভন কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্রমতে, থানায় করা অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা অনেক দিন ধরে একটি মহলের ইন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে সরকারের ভাবমূর্তি নষ্ট ও সরকার পতনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন। এ জন্য সোহেল রানা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ উত্তেজনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপরাধমূলক ষড়যন্ত্র করে আসছেন এই ছাত্র।
জানা গেছে, ২২ মে ময়মনসিংহের জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুরোধ জানান। প্রসঙ্গত, সরকারের অনুমোদন ছাড়া কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা যায় না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দীন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা প্রধানমন্ত্রী সম্পর্কে বিকৃত মন্তব্য করেছে। এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।’ উপাচার্য বলেন, ‘আগে থেকেই ওর বিরুদ্ধে ভাঙচুরসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, মামলাও ছিল। এই ছাত্রের বিরুদ্ধে আমরা ব্যবস্থা না নিলে ক্যাম্পাসে খুনাখুনি হয়ে যেত।

সুএ::.প.আলু
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×