somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীরতম অনুভবে উপলদ্ধি হোক সবার জীবন

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনকে নিয়ে ভাবনা সবার। সুখী জীবনের প্রত্যাশা সকলের। সুখে ছন্দময় একটি জীবন কে না চায়? কিন্ত সুখ যে আমাদের জীবনে অধরাই থেকে যায়। শত চেষ্টাতেও সুখের নাগাল পাওয়া আমাদের হয়ে উঠে না। এক নিদারুন অস্থিরতায় আমাদের জীবনটা ডুবে থাকে। অহর্নিশ এক টেনশন জ্বালা আমাদেরকে তারিয়ে ফিরে। নিত্য হারিয়ে ফেলি জীবনের গতিপথ।

এ থেকে উত্তরণে আমরা হাতরে ফিরি পৃথিবীর নানা মত ও পথ। খুজে বেড়াই স্বাচ্ছন্দের শত উপকরণ। দাড় করাই জীবনের জটিল সব সমীকরণ। পরিণতিতে জীবন আরো রুঢ় হযে উঠে। জীবন বাস্তবতা আরো কঠিন দাড়ায়। কিন্ত দাড়ায় না কেবল জীবনের সহজ পাঠ। আসেনা জীবনের কাঙ্খিত মুক্তি।

এভাবেই হয়তো হারিয়ে যায় জীবনের প্রতি আস্থা। হারিয়ে ফেলি বিশ্বাস। প্রচন্ড তৃষ্ণা পরিণত হয় জীবনের প্রতি বিতৃষ্ণায়। সাফল্যের রাজপথ হারিয়ে খুঁজে ফিরি ব্যর্থতার কানাগলি। হয়তো শেষ সমাধান হিসেবে কখনো বেছে নেই আত্মহত্যার জঘণ্য পথ।

এ সবকিছুরই প্রধান ও মূল কারণ আমরা জীবনকে পাঠ করি না। গভীরতর উপলদ্ধিতে কখনো জীবনকে বাজিয়ে দেখি না। দেখি না জীবনের ধাপ-উপধাপগুলো। বিশেষত জীবনের হিসাব-নিকেশ অত্যন্ত জটিল হয়ে দাড়ায় তখনি, যখন কোন কিছুকে একমাত্র বিকল্প হিসাবে আমরা ভাবতে শুরু করি। ঐ একমাত্র বিকল্প ছাড়া আর কোন কিছুর চিন্তাও করতে যখন ব্যর্থ হই। ব্যবসা-চাকরি, শিক্ষা-দীক্ষা, সাফল্য-ব্যর্থতা সকলকিছুকেই ঐ এক বিকল্প দিয়েই যখন মাপতে শুরু করি।

অথচ জীবন এতো সংকীর্ণ নয়। মানুষের জীবনে জীবন আসে শত-সহস্র সম্ভাবনার দ্বার নিয়ে। জীবন আসে সহস্র বিকল্প নিয়ে। মানুষ যখন এক বিকল্পের অতি ক্ষুদ্র এক গণ্ডিতে জীবনকে আবদ্ধ করে নেয় তখন জীবন হারিয়ে ফেলে তার স্বাভাবিক ধর্ম। জীবন হয়ে জীবনের কাঁটা। একটু ছন্দপতনেই জীবনকে বড় জটিল হয়ে ওঠে। হয়তো এভাবেই এক সময় জীবন ছেটে ফেলে জীবনের সাথে চলতে না পারা মানুষটিকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×