চল্লিশ বছরে মানুষ মারার যন্ত্রগুলো আরো আধুনিক হয়েছে। আরো সহজলভ্য হয়েছে। উভয় পক্ষই পরাশক্তি থেকে আধুনিক সব অস্ত্রশস্ত্র পাচ্ছে প্রতিপক্ষকে মারার। কারণ নিজেকে বাঁচাতে হবে। এই সমীকরণের ফাঁদে পড়ে দীর্ঘ দু বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণহানি হয়েছে দু লখেরও অধিক...
চার দশক পূর্বে আমার এই দেশটিতে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এক বছরও নয় মাত্র নয় মাসের সে যুদ্ধে মানুষ মারা মারা হয়েছিল তিরিশ লাখ। অর্থাত প্রতিমাসে গড়ে তিন লাখের অধিক মানুষ এ দেশে হত্যা করা হচ্ছিল। আপনি ভাবতে পারেন, বর্তমান সিরিয়ার গৃহযুদ্ধ থেকে কতগুণ বেশি ভয়াবহ ছিল সে যুদ্ধ?
এমন একটা ভয়াবহ, নৃশংস যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে যখন আপনি প্রশ্ন তুলেন তখন আমি বলতেই পারি আপনি জামাত কিংবা শিবিরের দোসর। আপনার পাকিস্তান চলে যাওয়া উচিত।
বিজয় দিবসে সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করি।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





