এতো তারা শহরে দেখা যায় না
চাদ ই দুর্লভ এখানে
তাই হৃদয় ধুসর হতে আরো ধুসর
তবু- মা, গিটার, প্রিয়তমা বধূ, স্নেহের বোন, আদরের ভাই
প্রতিবেশী, নর্দমার নোংরা, চর জাগা নদী,
প্রতারিত সময়,আমি তুমি আমরা,
কালো ধুয়া,কাশফুল, তিন চাকা যান
ফুটপাত, নিশিবক, প্রিয় বন্ধু
লোকাল ট্রেন, কাচামরিচ ধনেপাতা মাখানো ঝাল চানাচুর
মেঘলা শহর, না দেখা তারা, আকাশ গঙ্গা
কুয়াশায় ভেজা গ্রাম
যুবতী নদী,নিশুতি বিল,একলা হাওর
বাতাস বাতাস ভেজা বৃষ্টি বাতাস
শহুরে ঠগ,ভিড়ের বাস, দুরের তুমি
একলা আমি এই সব কিছুর কাছে
প্রতিদিন পুনর্জন্মের মত করে
প্রতিবার আবার ও ফিরে আসি
ঋণী হব বলে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


