~
তুমি কি এমন করে ভেবে দেখেছো কখনো যে
কবরের উপর গজানো ঘাসগুলো কেটে দিলে কবরে থাকা মানুষদের কষ্ট হয় কিনা?
.
উপ্রে ফেলে দেয়া ঘাস পচে গেলে কি কবরে থাকা অদৃশ্য কারো
অজাগতিক শরীরেও কি পচন ধরে -
তেলতেলে ঘাস পচা গন্ধে কি তাদেরও মাথা ধরে?
.
এসো আমরা ভাবি যা এতদিন ভাবি নাই
বা যা ভাবার নয় অথবা অন্যে ভাবে না তাই ভাবি কিছুদিন
এভাবে ভাবলে পরে তোমারো কিছুটা অনুশীলন হবে
কবরে বসে অবসরে ভাবার মতো করে কিছু ভাবার ভাব ধরে ঝিম মেরে
তুমিও পেতে পার অভাবিত কিছু অদ্ভুতুড়ে ভাবনা যা ভাবার নয় বলে কেউ ভাবে না।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




