অতএব ঢেউয়ের মতো প্রসারিত হই,
প্রথমে ডানে অতঃপর বামে পিছনে না কখনোই
অথবা প্রামানিক উগ্র বাধা থাকা সত্ত্বেও
পিছপা হইনা, লেটুস পাতার মতো দ্রুত গজাই ;
ক্ষুদ্রাতিক্ষুদ্র ফেনায় কুসুমিত হই,
এক বিন্দু থেকে- অন্য বিন্দু অব্দি-
ভেসে থাকি না অবিরত অথবা ডুবি না- না ভেসে
এমন না ডুবা না ভাসায় থাকি আরো কিছুক্ষন,
যতক্ষণ না একজাই শব্দ ভেসে আসে
ডলফিনের নিশ্বাস ছাড়ার মতো ভুসভুস
আরত্ত ফুস করে ডুবে যাই কতকটা সাবলীলতায়,
তদ্ব্যতীত নিকট ভবিষ্যতের ক্রম বিক্রিয়ায়।
অতঃপর পুনর্বার অকপট প্রবাহিত হই ;
প্রলুব্ধ অহংকারের ঢেউয়ের ফেনার বুঁদবুঁদ হয়ে জেগে রই।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



