ব্রেকিং নিউজে ঘুরে ফিরে যাচ্ছে সংবাদটা
"মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল -২০১৩ পাস করেছে জাতীয় সংসদ।
এর ফলে যুদ্ধাপরাধের দায়ে জড়িত সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা যাবে।"
নাগরিক হয়ে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আইন করার জন্য যাতে সংগঠনের ও বিচার করা যাবে।
গত ১৩ দিনে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে উত্তাল শাহাবাগ উত্তাল দেশ । এই উত্তালে শুধু একটাই ধ্বনি রাজাকারের ফাশি চাই জামাত শিবির বন্ধ কর । ওইটা তো গন জাগরন কিন্তু এই ১৩ দিনে আমি একবারও ওই আন্দোলনের কারীর মুখে শুনিনাই আওয়ামীলীগের মধ্যে থাকা অমুক রাজাকারের বিচার চাই বি এন পি তে থাকা ২-১ ছাড়া অন্য কার নাম , কিংবা অন্য দলে থাকা কিছু রাজাকার আছে তাঁদের বিচার চাই !!! তাহলে আমরা কাদের বিচার চাই?
নতুন সংশোধিত আইন পাশ হল আবার স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও বিচার চাই । বিচার চাই দল মত নির্বিশেষে থাকা সকল রাজাকারের বিচার চাই জামাতের রাজাকারদের ,আওয়ামীলীগের রাজাকারদের,বি এনপি এর রাজাকারের বাম দলে যদি কেউ থাকে তার । সংগঠন হিসেবে জামাতের বিচার চাই, আওয়ামীলীগের বিচার চাই বিচার চাই বি এন পি এর ।
আমি বিচার চাই, চাই একটা পরিচ্ছন্ন বাংলাদেশ ।
বিঃদ্রঃ এক ছোটো ভাই বলেছিল ভাই আপনি ব্লগ লেখেন না কেন । Tanvir Rafi সামু ব্লগে লিখেছিলাম এক ই কথা পোস্ট টা ১০ সেকেন্ড ও ছিল না লিখে কি হবে রে ভাই !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



