somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নষ্টছেলে তানিম
শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

একটি আবেদন

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির নাম নূর এ শাফি আহনাফ।
ঢাকা রেসিডেন্সিয়াল
কলেজের প্রথম বর্ষের ছাত্র। বিতার্কিক। ছাত্র
হিসাবে কেমন তা বলে মেধাবী তকমাটা এখনই
লাগাতে চাচ্ছি না। মেধাবী তকমা লাগে মৃত
ছাত্রদের গাঁয়ে।
আমরা তাকে বাঁচানোর শপথ নিচ্ছি।
ছেলেটির কি হয়েছে বলা হয়নি। রোগটির নাম
লিউকোমিয়া। সাধারণত ছোটখাটো রোগেরই
কাঠখোট্টা নাম দেখে আমরা ভয় পেয়ে যাই।
তবে এই
রোগটা আসলেই ভয়ংকর। রক্তের স্বেতকনিকার
সংখ্যা বেড়ে যায় এতে। শরীরের ইমিউন সিস্টেম
(যে সিস্টেম আমাদের শরীরকে সকল রোগ-
বালাইয়ের হাত
থেকে রক্ষা করার চেষ্টা করে) এক পর্যায়ে নষ্ট
হয়ে যায়।
ছেলেটি এখন পিজি হাসপাতালে ভর্তি।
ডাক্তাররা বলেছেন তার চিকিৎসা দরকার।
চিকিৎসার জন্য
মুম্বাই কিংবা সিঙ্গাপুরে নিতে হবে।
এবং এটা করা লাগবে খুব দ্রুত। আজ সকাল পর্যন্ত
ছেলেটিকে জানানো হয়নি তার অসুখের কথা।
ফেসবুকে তার
বন্ধুদের হাহাকার আর সাহায্যের আশায় করা সব
পোস্ট তার
চোখে পড়েছে। এই পর্যায়ে আমি আপনি কেমন
থাকতাম
জানি না। কিন্তু ছেলেটি আশ্চর্য রকমের শান্ত।
গল্প করছে।
আমার সানগ্লাসটা কতটা সুন্দর তা নিয়ে গল্প
করলাম
কিছুক্ষণ।
বের হবার আগে ছেলেটি হাঁসতে হাঁসতে বললো,
"ভাইয়া,
যাবার আগে একবার দেখা করতে আসবেন। শেষ
দেখা করে যাবেন।"
ছেলেটিকে বলে এসেছি যে ইন্ডিয়াতে ভাল
চকোলেট
কিনতে পাওয়া যায়। আমার জন্য
যাতে বেশী করে চকোলেট
কিনে নিয়ে আসে।
এতক্ষনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন
যে এটি একটি সাহায্যের
আবেদন চেয়ে পোস্ট। সাহায্যের আবেদন করেই
লেখাটি শেষ
করছি। তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট
করা দরকার।
চিকিৎসার জন্য দরকার ১ কোটি টাকা। এই
টাকাটা তার
পরিবার একা ম্যানেজ করতে পারবে না। কিন্তু
চলুননা তার
পরিবারের গন্ডিটিকে বাড়িয়ে দেই।
আমরা সকলে মিলে তার পরিবার হয়ে যাই।
নিজের
পরিবারের একজনের জন্য সাহায্যের হাত
বাড়িয়ে দেই...
বিকাশ করতে চাইলে বিকাশ নং
01724921889 (আহনাফ এর বড় বোন)
জীবনে প্রথমবার পাঠকের কাছে হাতজোড়
করে একটা অনুরোধ
করছি। এই পোস্টটি প্লিজ কপি করুন... পেস্ট করুন...
যতদূর সম্ভব
শেয়ার করুন। ফেসবুকে কত ক্যাচালই
তো হতে দেখলাম। কত
কিছু নিয়েই তো হোমপেজ ভরায় ফেললাম। সকলেই
সেটা নিয়ে কমপ্লেইন করলাম। কিন্তু এবার চলুন
সকলে মিলেই
সবার হোমপেইজের বারোটা বাজিয়ে দেই। এই
পোস্টটাকে ভাইরাল করে দেই। এবং প্লিজ, জাস্ট
শেয়ার
করে মনে করবেন না যে দ্বায়িত্ব শেষ।
টাকা অন্যে দিবে। ১
কোটি টাকা অনেক টাকা। কিন্তু ১ লাখ মানুষ
যদি উৎসবের
খরচ থেকে মাত্র ১০০
টাকা করে বাচিয়ে দিয়ে দেয় তাইলেই
কিন্তু হয়।
এইবারের উৎসবের খরচের একটু অংশ
তাহলে আহ্নাফের জন্যই
খরচ করি সকলে মিলে। একটা ছেলেকে একটা সুন্দর
ঈদ উপহার
দেবার চেষ্টা করি
copied from murad
guys plz do something if u can...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×