somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ ! এই লজ্জা রাখি কোথায় !!??

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের বিপরীতে অবস্থিত মসজিদে যোহরের ফরয নামাজ আদায় শেষে ইমাম সাহেব ঘোষনা দিলেন, “বাইরে একজন কিডনী রোগে আক্রান্ত রোগী আছে, সবাই সাধ্যমত সহায্যের চেষ্টা করবেন ।“

নামাজ শেষে কোন এক অজানা কারনে, এই কথাটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম ! যেই না দরজা দিয়ে বের হতে যাবো, তখনি নুরানী চেহারার শুশ্রুমন্ডিত, পাঞ্জাবী-পায়জামা পরা ভদ্রলোককে দেখলাম একেবারে জবুথবু হয়ে, মাথা নিচু করে বসে আছে । কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই জানা গেলো, উনিই সেই লোক যার কথা ইমাম সাহেব ঘোষনা দিয়েছিলেন ! পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করে দেখি, সেখানে পর্যাপ্ত টাকা নেই ! তখন, উনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলে দ্রুত পদে অফিসে রওয়ানা দিলাম আমার ব্যাগে রক্ষিত টাকার সদ্বব্যাবহার করার জন্য ।

উনাকে দেখেই একরকম কান্নায় ভেঙ্গে পড়লাম আর আল্লাহ্‌র কাছে শুকরিয়া আদায় করলাম, নিজের সুস্থ্যতার জন্য এবং এস্তেগফার করলাম ভবিষ্যতে যেন এমন অসুখ না হয় । সাথে সাথে উনার দ্রুত আরোগ্য কামনা করলাম মহান আল্লাহ্‌র কাছে ।

ফিরে এসে দেখি উনি নফল নামাজ আদায় করছেন ! সুবহা'নাল্লাহ ! নামাজ অনেক ধীরে ধীরে আদায় করছিলেন সম্ভবত অসুস্থতার কারনে অথবা নামাজে বিশুদ্ধতা অর্জনের লক্ষে । অপেক্ষা করতে লাগলাম । আমার মতই আর দুই ভাই উনার জন্য অপেক্ষারতঃ ছিলেন । নামাজ শেষে উনারা (দুই ভাই) অসুখের বিস্তারিত বিবরন জানতে চাইলেন আর প্রেসক্রিপশনও দেখতে চাইলেন । এতে জানা গেলঃ

উনি হাফেজ মাওলানা মোস্তফা, বয়স ৪০, বাড়ি পিরোজপুর, গত ৬ বছর ধরে কিডনী রোগে আক্রান্ত । প্রতিদিন ঔষধ বাবদ খরচ প্রায় ৯০০ টাকা মানে মাসে প্রায় ২৭,০০০ টাকা । উনি BSMMU/PG Hospital এ চিকিতসারতঃ এবং পর্যাপ্ত টাকার অভাবে যথাযথ চিকিৎসা না করাতে পেরে ৬ বছর যাবত এই রোগে ভুগছেন । আর, লজ্জার কারনে মানুষের কাছে হাত পাততে পারছিলেন না বলে গত প্রায় ১ বছর ধরে ডাক্তারের কাছে চেক আপ ও চিকিৎসা নিতে পারছিলেন না ! কোনমতে ঔষধ খেয়ে যাচ্ছিলেন !

(যারা বিস্তারিত বিবরন আর প্রেসক্রিপশনের ব্যাপারে জানতে চাইলেন তারা উনাকে সত্যিকারের অসুস্থ্য বলে স্বীকার করলেন, উনি যাওয়ার পর । কথপোকথন এর মাধ্যমে জানতে পারলাম, দুজনের একজন বায়োকেমিষ্টির ছাত্র ছিলেন এবং আরেকজন মসজিদের খাদেম ছিলেন যিনি কিনা উনাকে এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন)

আমাদের সমাজের একজন আলেম বিনা/অপ্রতুল চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যাবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব ! এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয় ! আখিরাতে মহান আল্লাহ্‌র কাছে আমরা কি জবাব দেব ! কোন মুখ নিয়ে তাঁর সামনে হাজির হবো ! হে আল্লাহ্‌ ! আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা যে অতি তুচ্ছ, নাদান ও অবুঝ বান্দা । হে আল্লাহ্‌ ! আপনি আমাদেরকে পুর্ন হেদায়েত দান করুন এবং একমাত্র আপনার সন্তুষ্টির লক্ষে সহিহ-শুদ্ধভাবে কাজ করার তাওফিক দান করুন । আমীন
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×