যেখানে, যখনই ফেরাঊনের আধিপত্য হয়
সেখানে একজন মূসা (আঃ) ও বর্তমান রয়
ভন্ডামি করে দু’চার দিন ঘাড়ে চেপে বসা যায়
কিন্তু অন্তরে বসা তো, দিবাস্বপ্ন বৈ কিছু নয়!
বীভৎসতায় পরিপূর্ণ কতনা নমরুদী যুগ গেল!
ইব্রাহিমের (আঃ) অভাব হয়নি কোন কালেই!
সত্য রাহে চলেছে কেউ, কেউবা মিথ্যে মোহে
ভব পারে, কেউ কোনকালেই চিরস্থায়ী হয়নি
রক্তের হোলি খেলে, তখ্তে তো অনেকেই ছিল!
কেউ কি দরবেশ বণে গেছে, কোনো কালে?
বুর্জুয়া-পেটুয়া বাহিনী লেলিয়েও নিস্তার পায়নি
পরিণতি কালো হরফেই লেখা, ইতিহাস বুকে
জালিমের স্থান আস্তাকুঁড়েই হয়েছে যুগে যুগে
বিদায় ক্ষনও আনন্দঘন ছিলো, বলে না কেউ
জানাযায় আট-দশজন লোকও পাওয়া যায় নি
একদলা থুথু ও ঘৃনার বানী কভূ পিছু ছাড়েনি
এক জীবনের সুখে, কত ধনের পাহাড় লাগে?
সাতরং অস্তপাটে নিম্বলিত সূর্য-বুকেও রয় না
যথেচ্ছ কূটচাল দিয়েই দাই’ঊসদের আবির্ভাব
পিপিলিকার পাখা কিন্তু মরিবার তরেই গজায়
মসনদে বসলে চাটুকারের অভাব হয়না কভূ!
তথাপি, সুযোগে কামড় দিতেও পিছপা হয় না
বিকৃত বুদ্ধি-বিবেকের সিদ্ধান্ত অসফলই রয়!
সময়ান্তে, অত্যাচার-নির্যাতন কি বিজয় আনে?
অযোগ্য লোক চালকের আসনেও, অযোগ্যই
যোগ্যতা সের দরে কিনা যায়না, হাট-বাজারে
নির্দিষ্ট সময় পর্যন্তই অবকাশ ক্ষন বহাল থাকে
দুই চোখের পাতা এক হতে, মুহুর্তও লাগেনা!
শয়তানী শক্তি ভর করেই বহু অসুরের সৃষ্টি
জুলুম-নিপীড়ন-নিষ্পেষণ পরাজয় ঠেকাবে?
অপেক্ষা শুধু বিষফোঁড়া বধকল্পে, রাহ্বারের
ধূসর হবেই মিথ্যাচার, নিথর রবে জোচ্চুরি
____________________________________________
রচনাকালঃ ২৬.১২.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
রুপান্তর

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।