মনে কতটা কষ্ট থাকলে একটা মমতার সাগর গড়া যায় সুরের কাঁচকূপে-
কেউ এসে শুনিয়ে যায়নি সেবেলার গল্প, কপালে চুমু এঁকে।
দূরের আকাশে কখন ফোটে একটা দুটা মৌন তারা, বিষণ্ণ চোখের শান্তি হয়ে-
কখনো দেখেনি কেউ দরজার ওপাশ থেকে, বুকচাপা কান্না নিয়ে।
আঙুলের এক একটি স্পর্শ কেমন করে হয়ে ওঠে আঁধার ছেঁড়া হাহাকারী বাণ-
ঠোঁটের ভাষায় বাঁধিয়ে করেনি সেকথা কখনো কেউ নির্মাণ।
এক আকর্ষিক বিভ্রমে পড়ে তুলিতে তুলিতে রঙিন বিষের ছোবল নিয়ে
মুখ থুবড়ে পড়ছে জীবনের আদ্যপান্ত আস্তরণগুলো, নিগ্রহের শাদা পাতায়-
ঝড় এসে চলেও গেছে ক্লান্ত পায়ে, উৎসের কাছে। ধ্বংসের অবশেষ হাতে।
অথচ, এখনও আমি এখানে বসে-
একটা শব্দ লেখার জন্য কাঁদছি অবিরাম ধারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



