somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি কখনো...

৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তে আস্তে ছবি থেকে ছবির মানুষটা বেরিয়ে এসে আমার একটা ছবি তুলে নিয়ে বললো,


আপনি স্বপ্ন দেখছেন।
আমি বললাম, কীভাবে জানলেন?
সে বললো, আপনি আমাকে বলছেন।
কখন?
ঠিক এখন।
আর কী বলছি?
বলছেন যে, অবাস্তবকেই স্বপ্নের ভেতর দেখা যায়।
কেন? শুধু অবাস্তবই কেন, বাস্তবকেও যে মাঝে মাঝে স্বপ্নে দেখতে ইচ্ছে করে। এখন আমি হয়তো সেটাই দেখছি।
'এখন'। শব্দটা কতো স্পর্শকাতর, তাই না?
জ্বি।
জ্বি?! জ্বি কেন? হ্যাঁ বলুন। এতো আনুষ্ঠানিকতার কী আছে?
না, আমি এমনিতেই জ্বি বলি। বলছি।
আচ্ছা। চলুন বসা যাক এই ধারে।
নদী কোত্থেকে এলো!
আপনি যা ইচ্ছা করছেন, তা-ই দেখছেন। চলুন বসি।
আচ্ছা। কিন্তু আপনি কে?
আমি কেউ না। পরিচয় লিখতে গেলেই বিপদে পড়ে যাবেন।
কী অদ্ভুত তাই না?
কি অদ্ভুত?
এই যে, আপনার পরিচয় লিখছি না। তবু একটা অবচেতন ধারণা হয়তো হচ্ছে সবার, যে, আপনি একটি পুরুষ সত্তা।
তাই?
হম। আমাকে 'আমি' সম্বোধন করার পরই যে আমি 'আমি' হয়ে স্পষ্ট হই। আর আমিটা অবচেতনে একাকী সবসময় কেন জানিনা তার বিপরীত তুমি সত্তার সাথে আলাপন করে।
হম। কিন্তু বিপরীত সত্তা তো ঠিক আপনারই বিপরীত একজন আপনিও হতে পারেন। পারেন না? যাইহোক, নিজেকে অদ্ভুত লাগে কখনো?
... নিজেকে অদ্ভুত লাগে না। তবে নিজের ভেতরে থাকা কিছু ভাবনাকে অদ্ভুত লাগে খুব। তবে সবসময় না।
আর কখন অদ্ভুত লাগে না?
যখন ভাবনাগুলোকে সুন্দর লাগে।
কেন সুন্দর লাগে?
কারণ তারা সুন্দর। হাহা!


.....
আপনি কি এখানেই বসে থাকবেন?
কেন? আপনি উঠে যাবেন?
আমি ভুলে যাচ্ছি সব। লিখতে হবে।
আপনি তো এখনও ঘুমোচ্ছেন। আরেকটু বসতে পারেন।
আমি এখান থেকে উঠে গেলেই জেগে যাবো।
যদি না জাগেন?
তবে আবার আসবো।
আচ্ছা। কিন্তু...
কিন্তু? আপনাকে আর খুঁজে পাবো না, এই তো?
...হ্যাঁ।
সে আমি জানি। আমি এও জানি, অন্য কোনো সত্তায় আপনি আবারো ঠিক লুকিয়ে আসবেন। আর এভাবেই আবার আমার সাথে নদীর পাড়ে বসবেন।
(তার স্মিত হাসি)
আমার ছবিটা তখনও আমার হাতে। মনে হলো যেন স্বপ্ন দেখছি। বের হতে হবে সেটা থেকে। আস্তে আস্তে ছবি থেকে বেরিয়ে গেলো ছবির মানুষটা...



কিছু আধা-ভাঙা ভাবনা নিয়ে বিছানা থেকে উঠে ডায়েরিটা খুললাম...।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

রাস্তার ডাক ও স্মৃতির চাকা: দু-চাকার ঈদযাত্রা যখন আবেগের নাম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৪২

প্রতি বছর ঈদের ছুটি কাছে এলেই শহরের চেনা রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারদিকে এক অস্থির অথচ আনন্দময় ব্যস্ততা। আজ সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েই চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য—সারি... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×