somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিক

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবর্তন কি মানুষের মতোই কোনো জিনিস যাকে অবয়বে দেখা যায়, ধরা যায়? নাকি এমনকিছু, যাকে শুধু অনুভবে রাঙানো যায়, ফোটানো যায়? এমনকিছু, যার নিজের কোনো আকার তো নেই (অথবা কেবল গতি, অথবা একটা অস্পষ্ট রূপ), কিন্তু শুধুমাত্র মানুষের ধারণের মধ্য দিয়েই আস্তে আস্তে স্পষ্ট রূপে নিজের আকার এঁকে নেয়?

জীবনপ্রাপ্তি বা ভূমিকাপ্রাপ্তি থেকেই কোনোকিছুর যাত্রা শুরু হয় পরিবর্তনে অথবা পরিবর্তনের দিকে। কোথায় কার পরিবর্তনের শেষ তা কেউ জানে না। হয়তো শেষ না হয়েও পরিবর্তনের মাঝেই ত্যাগ দিতে হয় সে-সবকিছু, যা-কিছু প্রাপ্ত হয়েছিলো। কিন্তু কিছুই ব্যর্থ নয়। অপ্রয়োজনীয় নয়, আধা নয়। সবই কিছু মাত্রা পর্যন্ত সফল, এবং অপেক্ষায়...মূল উদ্দেশ্য সাধনের।
অতীতে যা সত্য ছিলো, যা ছিলো অনুভবতায়, তা সত্য, চির। আবার আজ যা সত্য না, যা নেই অনুভবতায়, নেই চৈতন্যে, তাও সত্য, চির। সময় সবার জন্যই জায়গা তৈরি করে দেয় (অথবা বরাদ্দ)। বলা যায় সময় উদার। সময়কে সায় দেওয়াটা মূল নয়, বরং যে সায় দিচ্ছে প্রকৃত সে-ই মূল, ফোকাসে।

যেন বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে, যে গান যে সুর হৃদয়ের দরদকে না স্পষ্ট করে, আবার না জাগায়, কেবলই শোনায় তার কৃতিত্ব কোথায়?
যে কবিতা পড়তে পড়তে অর্থ অনর্থ হয়ে যায়, বোঝা যায় না তার কোনো উদ্দেশ্য বা জীবনরূপ ভূমিকা, তার আত্ম অথবা আত্মিক শুশ্রূষা- যা অনুভবতাকে শীতল করে, গভীর করে, কেবলই লেখ্য রূপে কয়েকটা সংবর্ধনায় তার কৃতিত্ব কোথায়? সব কর্মের বিপরীতেই জড়ো হয়ে থাকে তার উদাসীন ব্যর্থতা- সেই ব্যর্থতা পেতে কোনোরকম প্রতিজ্ঞা নিতে হয় না।

এই পৃথিবীতে ভালো কিছুর প্রকৃতই কোনো নির্দিষ্ট দেশ, জাতি বা কাল নেই- যা আমরা বলেছি, শুনি, শুধু বিশ্বাসটাই করিনি। বিশ্বাস মানেই তো চর্চা! নয় কি? আর যার কোনো কিছু নির্দিষ্ট নয়, সে কখনো অপ্রকাশ্যও থাকে না। সমস্ত পৃথিবীই তার- তার আয়োজনে, প্রয়োজনে, ইচ্ছায়। কেউ না কেউ খুঁজে নেবে বারবার, বুঝে নেবে, মনে রাখবে, অনুসরণ করে যাবে।


**A Scholar says, when you get that feeling, ''this is time to change''...that is THE CALLING and you should turn to change. The action of change itself will split the seconds from your old You to your new You.
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

রাস্তার ডাক ও স্মৃতির চাকা: দু-চাকার ঈদযাত্রা যখন আবেগের নাম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৪২

প্রতি বছর ঈদের ছুটি কাছে এলেই শহরের চেনা রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারদিকে এক অস্থির অথচ আনন্দময় ব্যস্ততা। আজ সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েই চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য—সারি... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×