somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮০০ বাংলাদেশীকে কুয়েত সরকার দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে

৩০ শে জুলাই, ২০০৮ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক প্রায় ৮০০ বাংলাদেশীকে কুয়েত সরকার দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে।

বুধবার অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম কে মাহমুদ একথা জানান।

এদিকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে ৪০ দিনার করার চিন্তা করছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা-র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।


অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম কে মাহমুদ বলেন, "প্রায় ৮০০ বাংলাদেশীকে আটক করা হয়েছে। কুয়েতের সরকার তাদেরকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে।"

আটককৃত বাংলাদেশীদের দেশে ফেরত না পাঠানো এবং বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য কুয়েতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা সেদেশের সরকারকে আবেদন জানাবেন বলে তিনি জানান।

সচিব জানান শ্রমিকদের চারদিনের এ ধর্মঘট ও আন্দোলনের সময় পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহত হন।

কুয়েতের পুলিশ ভিডিও চিত্র থেকে হামলাকারীদের সনাক্ত করেছে।

কুয়েতের মন্ত্রী বদর আল-দুয়ালার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামাজিক ও শ্রম বিষয়ক মন্ত্রণালয় শ্রমিকদের মাসিক বেতন নূন্যতম ৪০ দিনার করার জন্য ক্যাবিনেটে একটি সুপারিশ করবে।

আন্দোলনকারী শ্রমিকরা অভিযোগ করেছে মাসিক ৫০ দিনারের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও অসৎ নিয়োগকারীরা তাদের মাত্র ২০ দিনার বেতন দেয়। এ থেকেও ভিসা ফি-র নামে অর্থ কেটে রেখে মাত্র ৮ দিনার বা ২০০০ টাকা দেওয়া হয়। এ কারণে এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে কুলাতে না পেরে তারা আন্দোলনের পথ বেছে নেয়। কাজের পরিবেশ উন্নত করা তাদের অন্যতম দাবি।

কুয়েত সরকারের সঙ্গে সমঝোতার পর মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা।

৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×