somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ ৭ / ভিস্তাতে GIF এ্যানিমেশন দেখতে পারছেন না? এবার দেখুন, ডিএনডি ফটো ভিউয়ারে ...

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা একটা ফটো ভিউয়ার, কিছুটা উইন্ডোজ এর ডিফল্ট ফটো ভিউয়ার এর মতোই। কিন্তু আমি এটা লিখেছি কারণ উইন্ডোজ ৭ এ আমি GIF ফাইল ওপেন করলেও এ্যানিমেশন দেখতে পাই না, স্টিল ছবি দেখায়। এক্সপি তে এই সমস্যা ছিলো না। আর তাই আমি এটা লিখেছি। এটাতে GIF এ্যানিমেশন দেখতে পারা যাবে

আপনি শুধু প্রথমবারের মতো GIF ফাইলের সাথে এই সফটওয়্যারটিকে এ্যাসোসিয়েট করে দিন, ব্যাস, এরপর থেকে যখনি GIF ফাইল ওপেন করবেন তখন তা এই সফটওয়্যারটি দিয়ে ওপেন হবে এবং এ্যানিমেশন দেখতে পারবেন। পাশাপাশি আপনি এ্যারো কী ব্যবহার করে ঐ ফোল্ডারের অন্যান্য GIF, JPG, PNG ফাইলগুলোও দেখতে পারবেন, জুম করতে পারবেন।

যেভাবে ফাইল এ্যাসোসিয়েট করবেন: আপনি সফটওয়্যারটিকে মাই কম্পিউটারের কোথাও রেখে দিন, ধরে নিচ্ছি আপনি সি ড্রাইভে রাখলেন।

১. কোন GIF ফাইলে রাইট ক্লিক করে Open With > Choose Default Program যান।

২. এবার ব্রাউজ বাটনে ক্লিক করুন

৩. যেখানে সফটওয়্যারটি রেখেছেন সেই ফোল্ডারে যান, আমাদের এই ক্ষেত্রে সি ড্রাইভে।

৪. এবার এখানে DND Photo Viewer এর আইকনে ডাবল ক্লিক করুন, উইন্ডোটি ক্লোজ হয়ে আগের উইন্ডোতে ফেরত আসবেন।

৫. লক্ষ্য রাখুন যে "Always use the selected program to open this kind of file" চেকবক্সটি চেকড আছে, না থাকলে চেক করে দিন।

৬. এবার ওকে তে ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।



এখন থেকে যখনই কোন GIF ফাইল ওপেন করবেন তখনই সেটা DND Photo Viewer এ ওপেন হবে এবং আপনি এ্যানিমেশন দেখতে পারবেন যদি তা এ্যানিমেটেড হয়।

শর্টকাটস:

১. জুম ইন: কীবোর্ডের "+" কী চাপুন অথবা মাউস হুইল ওপরে ঘোরান
২. জুম আউট: কীবোর্ডের "-" কী চাপুন অথবা মাউস হুইল নীচে ঘোরান
৩. নেক্সট ইমেজ: রাইট এ্যারো কী চাপুন
৪. প্রিভিয়াস ইমেজ: লেফট এ্যারো কী চাপুন

বি:দ্র: এটি এই সফটওয়্যারের একটি প্রাথমিক ভার্সন তাই এতে বাগ থাকতে পারে, অনুগ্রহ করে কোন বাগ পেলে আমাকে জানাবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
______________
ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×