somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানে গানে গড়িয়ে গেল বেলা

০৮ ই অক্টোবর, ২০০৬ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে পরিশুদ্ধতার পথে হেঁটে কণ্ঠে ধারণ করেছেন রবীন্দ্রনাথের গানকে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তিনি স্বাচ্ছন্দ্যে গেয়ে চলছেন পুরনো দিনের গান, ফোক গান। বাংলা গানের আসনকে বিশ্ব দরবারে পাকাপোক্ত করতে তার প্রয়াস লৰণীয়। তিনি শামীমা আলম চিনু। নিজে প্রশংসিত তার গায়কীর জন্য। গল্পের ছলেই তার সঙ্গে কথা চললো।
আট নয় বছর বয়সেই গানের জগতে আসেন শামীমা আলম চিনু। ছোট মামাই তাকে নিয়ে আসেন। এৰেত্রে তার মায়ের উৎসাহ ছিল অনেক। বারিন মজুমদারের হিন্দোল মিউজিক স্কুলে ভর্তি হন তিনি। সেখান থেকে 5 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তারপর কাসিকাল শেখেন জাকির হোসেনের কাছ থেকে। গান লেখা ও জানার ইচ্ছাটা ছিল প্রচুর। তাই কলিম শরাফীর সঙ্গীত ভবন স্কুলে ভর্তি হয়ে যান। এ সম্বন্ধে শামীমা আলম চিনু বললেন, শ্রদ্ধেয় কলিম শরাফীর সানি্নধ্য আমার জীবনের অন্যতম সেরা পাওয়া। গান শিখতে গিয়ে অনেক খ্যাতিমান লোককে কাছাকাছি পেয়েছি। শানত্দি নিকেতন থেকে ফিরে আসা মৃন্ময় দাসগুপ্ত ও হাসি বিশ্বাসের কাছে অনেক পরামর্শ পেয়েছি। এভাবেই দীর্ঘদিন গান শেখার ধারাটাকে তুলে এনেছেন নিজের গায়কীতে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে শামীমা আলম চিনু স্টেজ শোতে অংশগ্রহণ করছেন। বাংলাদেশে বিটিভি, এনটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা চ্যানেলগুলোতে বিভিন্ন মিউজিক ভিত্তির গান গাচ্ছেন নিয়মিতভাবে। দেশের বাইরে স্টেজ শোগুলোতে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে তোলেন তিনি। লন্ডন, সুইটজারল্যান্ড, জার্মানি, ইটালি, দুবাই, সিংগাপুর, মালয়শিয়া, ব্যাংকক, ইনডিয়া এবং আমেরিকাসহ বিভিন্ন জায়গায় তিনি স্টেজ শো করেছেন। 2004 এবং 2005 সালে তিনি ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এবারও অংশগ্রহণ করবেন। দেশের বাইরের স্টেজ শোগুলোতে কেমন সাড়া পান_ এমন প্রশ্নে উচ্ছলতা দেখা গেল শিল্পীর চোখে-মুখে। প্রবাসী বাঙালিরা যে বাংলা গানকে খুবই পছন্দ করে তা বিদেশের স্টেজ শোগুলোতে বোঝা যায়। বাঙালি শিল্পী এবং ভালো গান হলে তারা আনত্দরিকতাসহ তা শোনে। বিদেশে আমার স্টেজ শোগুলোতে প্রচ- সাড়া পেয়েছি।
এর পরপরই রবীন্দ্রসঙ্গীত, ফোক গান এবং ধুমধাড়াক্কা আধুনিক গান সম্বন্ধে নিজের অভিমত তুলে ধরেন শামীমা আলম চিনু। রবীন্দ্রনাথের গান বুঝতে হলে কথাগুলো ভালোভাবে বুঝতে হবে। তবে এসব গানের প্রতি বর্তমান জেনারেশনকে আগ্রহী করে তুলতে আমার মনে হয় গানগুলোর গায়কীর ঢঙে একটু পরিবর্তন আনা উচিত। আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আমার মনে হয় ইয়াং জেনারেশন আসত্দে আসত্দে ফোক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরম্নল সঙ্গীত, পুরনো দিনের গানের দিকে ঝুঁকছে। এরই মধ্যে অনেক মিউজিক অ্যালবাম বের হয়েছে তার। এর মধ্যে চুরি গেছে মন আমার, ওরে আমার হৃদয় আমার, মনে কি দ্বিধা, রেখো না বেঁধে আমায় উলেস্নখযোগ্য। গেল জুলাই মাসে সাউন্ডটেক থেকে বের হয়েছে মিউজিক ভিসিডি মনের কথাটি শোন। এটি ভালো ব্যবসা করছে। গান নিয়েই ব্যসত্দ সময় কাটছে শামীমা আলম চিনুর। 16 ডিসেম্বর উপলৰে একটি দেশের গানের ভিসিডি প্রকাশ করতে যাচ্ছেন। কাজও প্রায় শেষের দিকে। এছাড়া 25 বৈশাখ অথবা 22 শ্রাবণ রবীন্দ্রনাথের গান নিয়ে একটি একক ভিসিডি বের করবেন। এ সম্বন্ধে তিনি বলেন, এরই মধ্যে 12টি গান ঠিক করে ফেলেছি। এর ভিডিও দৃশ্যায়ন আমেরিকায় হবে। রবীন্দ্রনাথের গানের ভাব নষ্ট না করে মিউজিকে একটু পরিবর্তন আনার চেষ্টা করবো। তবে অবশ্যই তা শ্রম্নতিমধুর হবে।
এই যে তিনি দেশের গান, আধুনিক গান, হারানো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত, ফোক গান এমনকি নাটকের গানও গেয়েছেন এ বিষয়টি একজন শিল্পীর জন্য এটিকে কিভাবে দেখছেন। এমন প্রশ্নে হাসিমুখে নিজের যুক্তিকে বেশ সহজ করে তুললেন। আসলে এখন শ্রোতা একজন শিল্পীর কাছে বিভিন্ন ধরনের গান শুনতে চাচ্ছেন। আমার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর শ্রোতাদের সন্তুষ্ট করতেই এমনটা করছি।
কথোপকথনের মাঝখানে বিভিন্ন শিল্পীর নাম আসছিল। সুযোগ পেয়ে প্রশ্ন করে বসলাম, আপনার প্রিয় শিল্পী কে? এমন প্রশ্নেও হাসিমুখ। আসলে আমি প্রচুর গান শুনি। পুরনো, নামকরা শিল্পী থেকে শুরম্ন করে নতুন শিল্পীদের গানও শুনি। গান ভালো লাগলেই হলো। তবে প্রিয় শিল্পী হিসেবে কারো নাম উলেস্নখ করতে চাই না। স্বামী, এক ছেলে, এক মেয়ে নিয়ে সুখের সংসার শামীমা আলম চিনুর। অবসর সময় কাটে রান্না করে আর গান শুনে। কম্পিউটারেও বেশ আগ্রহ রয়েছে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে বললেন, আমি গান নিয়ে অনেক দূর যেতে চাই। আমার নিজের একটি সুর সৃষ্টি কেন্দ্র রয়েছে। সেখানে নতুন শিল্পীদের সুযোগ করে দেয়ার জন্য যা যা করণীয় তা আমি করি। এছাড়া উত্তরায় একটি মিউজিক ইউনিভার্সিটি খোলার ইচ্ছাও রয়েছে। শেষ পর্যায়ে এসে তিনি বললেন, আমাদের দেশের শিল্পীদের আসলে ভালোভাবে মূল্যায়ন করা হয় না। যারা গান করে তাদের অসহায়ত্বের সময় সবারই এগিয়ে আসা উচিত। দুস্থ শিল্পীদের জন্য সরকারি ভাতাও চালু করা উচিত।
দীর্ঘক্ষণের গল্প শেষে ফিরে যাবেন শামীমা আলম চিনু। তখনো তার কণ্ঠে গানের প্রসঙ্গ। বোঝা গেল গান নিয়েই তার রোজনামচা আর এই গান নিয়েই তিনি আরো অনেক দূর যেতে চান।

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৬ রাত ৩:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×