উপন্যাস হিসেবে আমাদের পাঠ্য ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি। উপন্যাস পড়াতে গিয়েই ম্যাডাম উপন্যাসের অনেক রকম ধারার কথা বর্ননা করেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো বেশ কয়েকটি উপন্যাসের কথা ম্যাডাম বলেছিলেন। এর মধ্যে ম্যাডাম বলেছিলেন পারলে যোগাড় করে চিহ্ন উপন্যাসটা পড়তে।
সেই থেকে চিহ্ন উপন্যাসটি আমি অনেক খুজেছি। কিন্তু অনেক খুজেও পাই নি। গতকাল নীলক্ষেতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের খোজ পেলাম। ভিতরে উল্টিয়ে দেখলাম চিহ্ন উপন্যাসটা আছে। কিনে ফেললাম উপন্যাস সংকলন। বাসায় এসে একটানা পড়ে ফেললার চিহ্ন উপন্যাসটি।
অনেক অনেক ভালো লেগেছে। সেই কলেজ জীবনের প্রথম বর্ষের ম্যাডামের ক্লাসের দিনগুলোর কথা মনে পড়ছিল।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


