কতটা বেশি যে তোমায় ভালবেসেছি
সে কথা আমি নিজেও জানিনা।
বেসেছি বললে ভুল হবে,
আজও তোমায় ঠিক আগের মতই ভালবাসি।
আবারও ভুল বলে ফেললাম।
আগের মত তো ভালবাসি না।
যতই দিন যাচ্ছে তোমার প্রতি ভালবাসা
আমার বেড়েই চলেছে।
অথচ তুমি কি করেছো?
যতবারই বলেছ ভালবাসি,
ততবারই বলেছ একেকটি মিথ্যে।
মিথ্যে ভালবাসায় জড়িয়ে আমায়
করেছ আঘাতে আঘাতে নিঃশেষ।
আমি ভালবেসেছি তোমাকে, শুধুই তোমাকে।
আর তুমি কিনা ভালবাসলে
শুধুই এই নশ্বর শরীরটাকে।
তোমার সত্য জানার পর থেকে
বড়ই সিদ্ধান্তহীনতায় ভুগছি এটা ভেবে যে,
ঘৃণা আমি কাকে করব?
তোমাকে নাকি ভালবাসাকে?
নাকি এই পৃথিবীকে?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



