স্বাধীন দেশের স্বাধীন পতাকা
নাহিদা তান্নি
_________________________________
এই দেশ আমার, এই বাংলা আমার,
এই লাল সবুজ পতাকা আমার।
শহীদদের রক্তে রঙ্গিন এই
স্বাধীনতার রক্তিম সূর্য আমার।
গর্বে আমার ফুলে ওঠে বুক
উড়তে দেখলে আমার দেশের পতাকা ,
স্বাধীন দেশের স্বাধীন পতাকা
আমাদের শহীদদের স্বপ্নগাঁথা।
রক্তক্ষয়ী যুদ্ধের হল শেষ,
আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ।
পরাধীনতার হল অবসান
শুরু হল মুক্তির গান ।
তবুও কিছু কষ্ট থেকেই যায়।
শহীদ ভাইয়েরা তো আমার
পেল না মুক্তির স্বাদ ।
সন্তানহারা মায়েরা তো
আর ফিরে পাবে না
তাদের প্রাণের খোকা।
হায়েনাদের কাছে হারানো সম্মান ,
সে তো আর ফিরে পাবে না
আমার দেশের সেই বোনেরা।
এসো আজ শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁদের
যাদের ত্যাগের বিনিময়ে
পেলাম প্রাণের স্বাধীনতা।
চলো আজ প্রতিজ্ঞা করি ,
আমরা করব মহান স্বাধীনতার রক্ষা।
১১/১২/১৫
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




