somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধার এটমিক বিস্ফোরণ।

১০ ই মে, ২০১৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকুরী জীবন শুরু করার আগে ফি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলে, ফি বছরই আমাদের ব্যাচের ছেলে-মেয়েরা তীব্র উৎকণ্ঠায় ভুগতাম। এবার কত এ+ পেলো? কি হবে সামনে?

২০০১ সালে প্রথম জিপিএ পদ্ধতি চালু হয়। আমরা সে বছর পরীক্ষা দেই। স্মৃতি ধোঁকা না দিলে যতটুকু মনে পড়ে পরীক্ষার সপ্তাহখানেক আগে আমরা জিপিএ ব্যাপারটা জানতে পারি। জানাই সার, বোঝার পর্যায়ে যেতে পারিনি কেউ।

আমাদের স্কুলের এক শিক্ষক বেশ ভালো বুঝতেন সব, তার কাছে গিয়ে সবিশেষ বুঝতে চাইলাম। তিনি অনেক বললেন, আমরা অনেক শুনলাম, যা বুঝলাম তা হল- আমাদের পরীক্ষার ফল এবার জিপিএ- তেই দেয়া হবে!!!!! বুঝতে আসছিলাম জিপিএ কি। বুঝলাম জিপিএ=জিপিএ।

পরীক্ষা দিলাম, পেলাম ফল। এ গ্রেড। পুরো দেশে ৭৬ এ+। আমি পাশেই খুশী। বাসায় নাচতে নাচতে আসলাম। ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ হত না সে সময়। অনেকে তাই ওই পরীক্ষার সময় হলে এসে আড্ডা দেবার ঘটনাও ঘটেছে!!! এক বন্ধু ৩.৬৩ পেয়েছিল মনে পড়ে, ওরে এক বড় ভাই বললো - পড়ার টেবিলত বইয়েনে বইয়েনে গাঞ্জা খাইয়স দেনা ওডা, আই তো চাইরশ ফার কইজ্জিলাম। তুইত ইবাও ন পারিলি!!!!

বোঝেন অবস্থা।

এইচ এস সি ও গেল। ভার্সিটি ও গেল। চাকুরীর পরীক্ষা দিব। দেখি সেই ৯-১০ বছর আগের জিপিএ ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলো। সরকার এক রকমের কথা বলে, চাকুরিদাতা প্রতিষ্ঠান বলে অন্যরকম। অনেক বন্ধুই অনেক পরীক্ষায় অংশ নিতে পারলোনা। তাদের হয়তো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের যে কোন একটিতে সামান্য পা পিছলানো ফলাফল।

এখন ক্যান এই আকাশচুম্বী এ+ জাগরন। শুধু ৭৬ কিভাবে ৯১ হাজার হয়?! মেধার কি এটমিক এক্সপ্লোশন হয়েছে? নাকি আমরা ২০০১ থেকে ২০০৩ এই জাতির গর্দভ সন্তান??? এক যুগ আগে ৯১ হাজার পাশ করাটাও তো একটা ব্যাপার ছিল।

ছোট ভাই আর বোনেরা, আমি তোমাদের ছোট করছিনা, তোমরা অতি অবশ্যই মেধাবী, তোমরা এখনকার জিপিএ পাঁচের যোগ্য বলেই পেয়েছ, অবশ্যই সাধুবাদ।

আমি বলছি সরকারের শিক্ষানীতি প্রনয়নকারী গাধা মগজধারী ঘোড়ার দলটাকে। যারা গত সাত- আট বছর ধরে দেশে মেধা বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন।

মাইলস্টোন একটা বড় জিনিষ। সেটার মর্যাদা বুঝতে হবে। আলেকজান্ডার কেও থামতে হয়, মাইকেল সুমাখারকেও, সচিন, মুরালি, পেলে কিম্বা উসাইন বোল্ট। যে কোন ক্ষেত্রে যার যার মাইলস্টোনে এসে সে থামে। তৃপ্তির নিশ্বাস ফেলে একবার হলেও।

আপনি তৃপ্ত, সহজ ভাষায় আপনার তৃষ্ণা আপাতত শেষ। আপনার মাইলফলক পাঁচ ছোঁয়া। আপনি ছুঁয়েছেন। এবার কি?? ঠিকাছে, সবাই তৃপ্ত হয় না, কিন্তু অনেকেই হবে। পাঁচে এসে ভাববে আমি কি হনুরে?? আর অনেকে ভাববে, এত সহজেই ছুলাম, বাহ এভাবেই চলুক। আর অনেকে ভাববে, কি হল, ভাবতে ভাবতে আরেক টি সোপান চলে আসবে। এবং, পা পিছলানোর সম্ভাবনা প্রচুর।

এতোটা সস্তা করে ফেলা অর্জন, এ ঐ মেধাবী মুখেদের চেয়ে অনেক বেশী রাজনৈতিক অর্জন। গত সরকার করেছে পঞ্চাশ, আমি লক্ষ ছোব। ছুতেই হবে।

হাজার হাজার থেকে লক্ষ ছুতে যাওয়া উল্লসিত 'V'- চিহ্ন নিয়ে যখন কচিকাঁচা মুখ গুলোর উল্লাস দেখি, খুবই ভালো লাগে। কিন্তু, চিন্তা করি জীবনযুদ্ধে এত এত V দেখবো কি আমরা? আজ এরা উল্লসিত, পাঁচের শক্তি এদের নিজেদের মধ্যে অদ্ভুত এক অহমের জন্ম দেবে, কিছু তার যোগ্য, কিন্তু অনেকেই নয়। যারা নয়, তারা নিজেদের ভুল জানছে, নিজেদের ভুল বুঝে এগুচ্ছে। সাতার না জেনেই লাফ দিচ্ছে অথৈ সমুদ্রে, ডুবে যাওয়ার সময় বুঝছে- আমি তো সাতার শিখিনি।

পরিনাম, নিশ্চিত সলিল সমাধি।

এদের বাঁচান। যারা বুঝেন, জানেন, বাঁচান আমাদের পরবর্তী প্রজন্ম কে। পড়ালেখায় সর্বোচ্চ শৃঙ্গে ওঠাই সব নয়। যেখানে কষ্ট করে ওঠার কথা, আমরা ওদের সেখানটায় উঠিয়ে দিচ্ছি হেলিকপ্টারে করে।

"এভারেস্টে বিমানে চড়ে নেমে গেলে সেটা কি এভারেস্ট জয় করা হবে??"

তোমার সুপ্ত মেধা রয়েছে হয়তো অন্য কোথাও। সেটা আবিষ্কারের দায়িত্ব তোমার। প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব নয়। সেটা কারো কারো জন্যে সব, সবার জন্যে সব নয়। যাদের জন্যে সব নয়, তাদের জন্যেও পৃথিবীর অন্য কোথাও, অন্য সব অপেক্ষা করছে।

প্রিয় শিক্ষামন্ত্রী, বাঁচান, নিজের গদি না বাঁচিয়ে এই কোমলমতি-দের বাঁচান। ওদের সামনে বিশাল জীবন। আপনার অধিকার নেই, ওদের লোভের মিষ্টি খাইয়ে, পুরো জীবন আপনার বা আপনাদের করে নেবার।

জানি, এ বড় তেঁতো কথা বললাম।

কিন্তু, আমি শক্ত পায়ে দাঁড়ালাম আমার আশেপাশের এই কচি প্রাণগুলোকে বাঁচাবার জন্যে, ওদের বাস্তব দেখাবার জন্যে। আপনি বা আপনারা আছেন কি?
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×