somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষহীন বাংলাদেশ।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু দেশের প্রধানমন্ত্রী নন, যে কারো মৃত্যু চেয়ে বিষবাষ্প ছড়ানোই সমান অপরাধ। বাষ্প টা কতটুকু ছড়ালো, সেটা খুবই বিচারের দাবী রাখে। আমি- আপনি চাইলেই একের পর এক ঘৃণার বানী ছড়াতে পারিনা। যে যতই নগন্য মানুষ হোক, তার কথা, তার উন্নাসিকতা একজন মানুষ কে হলেও প্ররোচিত করে নোংরামিতে। আর মানুষ টি যদি হন পরিচিত কিম্বা সমাজে একটি বিশেষ শ্রেণীর কেউ, তখন তার দায়বদ্ধতা বাড়ে বৈ কমেনা।

স্মরণ করি; জে এম ব্রডের সেই মহান উক্তি-
Whoever you are, there is some younger person who thinks you are perfect. There is some work that will never be done if you don’t do it. There is someone who would miss you if you were gone. There is a place that you alone can fill.

কিন্তু, শাস্তি-টাও মানবিক হতে হবে। চলার পথে আমরা অনেকেই অভিসম্পাত করি মানুষ-কে, নিজ বন্ধুদের মাঝেও হয় কটূক্তির, নোংরামির অনেক অনেক ঘটনা। পরিবার- প্রিয়জনদের সাথেও সব সময় কেবল সুন্দর সময় কাটে তাও নয়।

যে দেশে হাজারো খুনির টিকির নাগাল পাওয়া যায় না, সমাজের বিভিন্ন স্তরে বাস করা মানুষ ভেদে সাম্যের তারতম্য, জীবনের অনুষঙ্গের বিবর্তন ঘটে, রাস্তায় বেরুলে ককটেল, গুলি, বোমায় মারা পড়ে মানুষ; সেখানে কিছু শব্দ কারো জীবন বদলে দেবে তা কতটুকু গ্রহণযোগ্য?

দৃষ্টান্ত মুলক শাস্তির কথা বলি আমরা। সেই দৃষ্টান্ত সমাজের কোন শ্রেণীর মানুষদের সাথে স্থাপিত হয়? শতকরা হার, পরিমাপক তথ্য উপাত্ত হাজির করতে পারছিনা। কিন্তু, স্মৃতি বলে, ইতিহাস বলে, সমসাময়িক ঘটনা প্রবাহ বলে- দৃষ্টান্তে থাকা মানুষ গুলো বেশির ভাগ সময়েই সমাজের নিচু বা মধ্যম অংশের দলেই।

অর্থ-প্রতিপত্তি- ক্ষমতা তাই সব সময়েই বিচারের একমাত্র ও প্রধান নিয়ামক। এটাই বাস্তবতা, এটাই সত্য। একই অপরাধ- আজ অপরাধ, কাল হয়তো পুন্যের কাজ...!!!

তারপরেও সকল অসংগতি মেনে নিয়ে বেচে থাকার লড়াই করতে হয়। বেচে থাকতে হয়। দর্শনে আপোষ করতে হয়... আর আশা রাখতে হয়... প্রভু শক্তি দিন যাতে অন্তত বিষ ছড়াতে না হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×