somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নতুন থ্রি - জি সেট

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ব্যাবহার করছি সেই ২০০৬ সাল থেকে। নোকিয়া ১১০০ দিয়ে শুরু তারপর স্যামসং – এলক্যাটেল – সনি – এরিকসন – মটোরোলা কত সেটই কিনেছি। কেন যেন মোবাইল জিনিসটা আমার খুব বেশিদিন টেকে না। তাও আগে যা টিকত এই স্মার্টফোনের যামানায় এসে আমি পড়ে গেছি আরো বেকায়দায়। জোরে চাপ লাগা যাবে না, হাতে থেকে কোন মতেই ফেলানো যাবে না, রাগ দেখানোর জন্য আছাড় মারা তো দূরের কথা একটু ছুড়েও ফেলা যাবে না। তাইলেই সব শেষ।

গত কাল তাই আমি আর আমার ছোট ভাই বের হলাম কমের মধ্যে একটা স্মার্ট টাইপের স্মার্টফোন কিনার অভিযানে। সে আরেক কাহিনী!!! যেটা পছন্দ হয় সেটার দাম সেইইইরকম আর যেটা বাজেটের মধ্যে সেগুলোর কথা নাই বা বলি। যা হোক শেষ পর্যন্ত একটা সেট বেশ ভালো লাগল – Maxis A – 80 । দামটাও বাজেটের মধ্যে আর সেটের ফিচার গুলোও বেশ ভালো। সবচেয়ে বড় কথা সেটটা বেশ সুন্দরী, ফিগারটাও সেইইই। তাই Maxis A – 80 টাই বগলদাবা করে রওনা দিলাম বাসার দিকে।

বাসায় তো নিয়ে আসলাম, ছোট ভাই বলল ভাইয়া সব বাদ আগে দেখ নেট কেমন কাজ করে আর ক্যামেরার কি অবস্থা। যেই কথা সেই কাজ দিলাম ওয়াই – ফাই কানেকশন। ভাই রে ভাই খালি চলে না দৌড়ায়। থ্রি – জি দিয়ে নেট চালায়ে দেখালাম তাও ওকে।মজায় মজায় কল দিলাম দুবাইয়ে থাকা আমার বন্ধু রনিরে। রনি বলল ভিডিও কলের কোয়ালিটিও বেশ ভালো। সবচেয়ে ভয়ে ছিলাম টাচ নিয়ে। কিন্তু দেখলাম আলতো ছোঁয়ায় বেশ ভালো কাজ করছে।

তারপর শুরু হল সেট দিয়ে ফটো সেশন। ব্যাক ক্যামেরাটা বেশ ভাল। সামনে অবশ্য ভিজিএ ক্যামেরা, তাও খারাপ না। অন্তত সেলফি তোলার জন্য যথেষ্ঠ।

মজা পাইলাম সেটের স্ক্রীনের গ্লাসটার জন্য। বেশ মজবুত। অবশ্য দোকানদার বলেছিল এই সেটের স্ক্রীনটা বেশ মজবুত, কিন্তু কত মজবুত সেইটা টের পাইলাম আমার দেড় বছরের ভাগ্নী যখন তার হাতের গ্লাসটা দিয়া বাড়ি মারল আমার অসহায় মোবাইল্টার গ্লাসে। আমি তো ভাবছিলাম এই রে প্রথম দিনেই গেল বুঝি। ভায়ে ভয়ে হাতে নিয়ে দেখি আরে আমার সেটের কিচ্ছু হয় নাই। ভালো লাগলো ব্যাপারটা।

তবে এই সেটটার অসুবিধার মধ্যে বড় একটা বিষয় হল র‍্যাম কম। প্রথমে একটু মন খারাপ হইছিল। ছোট রে বলতেই দিল ঝাড়ি ভাইয়া তুমি ৩৮৫০ টাকার মইধ্যে দুনিয়ার সব কিছুই চাও নাকি? কি আর করার একটা ৮ জিবি মেমরী কার্ড লাগাইলাম। তবে শান্তি পাইলাম যখন দেখলাম আপ্সগুলো সরাসরি মেমরী কার্ডে ডাউনলোড করে আবার ওইখান থেকেই ইন্সটল করতে পারতেছি। আর আমারে পায় কে !!!!

সব মিলিয়ে Maxis A – 80 সেটটা আমারকাছে বেশ ভালোই মনে হয়েছে। অল্প দামে রাফ ব্যাবহারের জন্য যথেষ্ঠ ভালো একটা স্মার্টফোন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×