somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববাজারের চেয়ে দেশে স্বর্ণের দাম বেশি

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ভুল তথ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সব রকমের স্বর্ণের দাম বাড়িয়েছে। সবচে বেশি প্রচলিত ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৬০ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় সাড়ে ৬ হাজার টাকা বেশি।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের সর্বশেষ দাম ওঠে ১৭৭৪ দশমিক ৮০ ডলার। সে হিসেবে দেশীয় বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় (প্রতি ডলার ৮১ টাকা দরে) ৫৪ হাজার ২২৪ টাকা। কিন্তু ৬ হাজার ৪২৮ টাকা বাড়িয়ে দাম ধরা হচ্ছে ৬০ হাজার ৬৬৫ টাকা।

বাজুস সর্বশেষ সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে দেশীয় বাজারের স্বর্ণের দাম নির্ধারণ করে। ওই দিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ১৭৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় (৮০ টাকা দরে) ৫৩ হাজার ১৯২ টাকা। তখনও দেশের বাজারে ৭ হাজার ৪৭৩ টাকা বেশি দাম নির্ধারণ করা হয়েছিল।
এর পরে গত ২৫ দিনের মধ্যে শুধু চলতি মাসের ৪ তারিখে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১৭৯০ ডলার। এ হিসেবে দেশের বাজারে স্বর্ণের দাম দাঁড়ায় ৫৪ হাজার ৩৭ টাকা। কিন্তু দেশে এ সময়ের মধ্যে দাম কখনোই ৬০ হাজার টাকার নিচে নামেনি।

এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, “যদিও আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির কারণ দেখানো হয়েছে। কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধির ক্ষেত্রে এর সঙ্গে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, চাহিদা এবং গহনার মজুরিও বিবেচনাও করা হয়। সব মিলিয়ে দফায় দফায় দাম বাড়ানো হয়েছে।”
গত বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ১৫৬০ থেকে ১৬১০ ডলারের মধ্যে ছিল। তখন দেশীয় বাজারে দাম কমানো হয়নি কেন এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম না বাড়ালে পার্শ্ববর্তী দেশে সোনা পাচার হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বিনিয়োগ অনুযায়ী লাভ তেমন হচ্ছে না।”

তবে ব্যবসায়ীরা বলছেন, প্রতি ভরি স্বর্ণালংকার কিনতে ক্রেতাকে এখন গড়ে মজুরি হিসেবে চার হাজার টাকা এবং মূল্য সংযোজন কর হিসেবে ২ শতাংশ হারে অর্থ দিতে হয়। সেই হিসাবে ২২ ক্যারেট স্বর্ণের গয়নার দর পড়বে প্রতি ভরি প্রায় ৬৫ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৭ দফায় স্বর্ণের দর বেড়েছে। গত বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ৪২ হাজার ১৬৫ টাকা। সেই হিসাবে গত এক বছরে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ১৮ হাজার ৫০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×