somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই! মণিরামপুরে জামায়াতকে বাদ দিয়েই সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে অবশেষে যোগ দিয়েছে বিএনপি

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই আওয়ামীলীগ সরকারের নির্দেশে গঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিতে অবশেষে যোগ দিল মণিরামপুরের বিএনপি। এই কমিটি গঠনে শনিবারে আহুত প্রথম সভা বিএনপি-জামায়াত চেয়ারম্যানরা বয়কট করলেও সোমবারে জামায়াতকে বাইরে রেখে বিএনপি যুক্ত হয়েছে।
উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচারকে ঘিরে দেশে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনা রুখতে সরকার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটি গঠন করতে সকল ইউএনওকে নির্দেশ দেন। সে মোতাবেক মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরো অনেকের কাছে পত্র দিয়ে ৯ মার্চ বিশেষ সভা আহবান করেন। ওই সভায় ক্ষমতাসীন দলীয় জনপ্রতিনিধিসহ অনেকেই উপস্থিত হলেও বিএনপি-জামায়াত চেয়ারম্যানরা সভাটি বয়কট করেন। ওই কমিটি সরকারের আইওয়াশ বলেও মন্তব্য করেন তারা। এ কারণে শনিবারে বিএনপি-জামায়াত ইসলামী বাদেই সভাটির কার্যক্রম শুরু করেন ইউএনও। উপজেলা পরিষদের পক্ষ থেকে সোমবারে উপস্থিত হবার জন্য পুনরায় বিএনপিকে আহবান জানানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি উপজেলা কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এড.শহীদ মোঃ ইকবাল হোসেনসহ দলীয় চেয়ারম্যানরা উপস্থিত হন। একই সাথে সভাস্থলে আসেন জামায়াত দলীয় কাশিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান। কিন্তু উপস্থিত আ’লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজনে জামায়াতকে বাইরে রাখার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। একপর্যায় বিএনপি নেতৃবৃন্দও জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই কমিটি গঠনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় জামায়াতের চেয়ারম্যান মিজানুর রহমান সভাস্থল থেকে বের হতে বাধ্য হন। ফলে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, সিপিবি, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার লোকজনের সমন্বয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলা কমিটি গঠন করা হয়। এদিকে প্রথম দিনে সভা বয়কট করলেও সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রধানতম শরীক দল জামায়াতে ইসলামীকে এভাবে বাইরে রেখে এখানকার বিএনপির নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে এলাকাবাসী মনে করেন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×