somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প : দ্বিতীয় পর্ব

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ সকালের মত আজও ছেলেটির রাতের ঘুম হয় না । মাঝে মাঝে সে ঘুমের ওষুধ খাবে বলেও ঠিক করে । কিন্তু কেন যেন ওটা আর করা হয়ে উঠে না । যা হোক সকালের নাস্তার সময় মা যখন ডাকে তখন ঘুম ভালো হয়নি বলে যে দাবি করা হয় প্রতিদিন তা এক অর্থে সত্যিই । কিন্তু মাকে তো আর বলা যায় না । তাই জোর করে উঠে নাস্তার টেবিলে গিয়ে কিছু একটা খেতে হয় । এব্যাপারে সে আর কারো সাথে খুব বেশি কথা বলে না । বলার মত কেউ নেই অবশ্য । আছে, কিন্তু সবাই কে তো আর সব বলা যায় না আর সবাইকে সব বলা হয়ে উঠেও না । ওকে এর ব্যাখ্যা দিতে বললে বলে,"সবাই তো আর সবাই না !" এ কথার আগা-মাথা কেউই বুঝে না । বুঝতে চেষ্টা আগে করত অনেকেই, এখন আর করে না। বৃথা চেষ্টা কতবার করা যায় !

যা হোক, প্রতিদিনের মত সেল ফোনটা খাটেই রেখে এসেছিল সে । অত সকালে ঘুম না হওয়া অবস্থায় কত কিছু দেখবে ও ! তাছাড়া ও তো ঐ কলের অপেক্ষা রাতেই করে । ঘুম না হবার একটা কারণ পাওয়া গেল বটে ! কল না পেতে পেতে ও অভ্যস্ত হয়ে গেছিল । আসলে অপেক্ষা বিষয়টা প্রথমে ভালো । কারণ প্রথম দিকে অপেক্ষার জিনিসটা পাওয়ার একটা প্রবল আত্মবিশ্বাস থাকে । কিন্তু অপেক্ষা বাড়তে থাকলে শেষ দিকে না পাওয়ার ভয়, শেষ দিকে কোনটাই আর থাকে না । মানুষ ভুলতে শুরু করে । এরকম একটা সময়েই ও কলটা পেয়েছিল । কিন্তু সেলটা কাছে না থাকায় আর ধরা হয়ে উঠে নি । এটা নিয়ে দুই দিকে দুইরকম অভিজ্ঞতা হয় । ছেলেটা কল না ধরতে পারার অপরাধ বোধে কল ব্যাক করতে সাহস পায় না । আর মেয়েটা এতদিন পর কল করে উত্তর না পেয়ে কেন কল করল তার জন্য নিজকে গালি দিতে লাগল । অদ্ভুত এই দ্বৈত অবস্থা !

যা হোক সন্ধ্যা পেরিয়ে গেলেও ছেলেটি কল দিতে পারল না । আর তীব্র অভিমান নিয়ে ছেলেটা কেন কল ব্যাক করল না তা জানতে রাতে ছেলেটাকে মেয়েটা কল দিয়েই দিল ।

-"তোর লজ্জা নাই । নারে প্রীতম ?'
- "সেটা তোর থেকে আর ভালো কে বলতে পারবে ।"
-"সকালে ঘুমাচ্ছিলি বলে তো মনে হয় না.. "
- "খেতে গেসিলাম রে ভাই "
-"সেই চিরচারিত বাহানা "
- "আছিস কেমন রে অনু "
-"এনামে আমাকে না এখানে কেউ ডাকে না "
-"ডাক্তারদের এরকম ছোট্ট বিষয়ে অভিযোগ মানায় না, মিস রয় "
-"উফ! এনামে আমাকে তুই ডাকবি না ।"
-"তোকে অনুপমা বললে আর সবার সাথে যে কোন ভেদ থাকল না!"
-"তুই তোর মতই ডাক । আমি শুধু বললাম অনু বলে আমায় কেউ বহুদিন ডাকে নি ।"
-"যাক আমাদের কোন কারণে তো মনে রাখা হবে তাহলে "
-"ঢং রাখ । আছিস কেমন ?"
-"ঐ চলে যাচ্ছে ।"
-"ও এসেছে নারে ?"
-"হ্যাঁ । আসলো তো ।"
-"ও কি আসলেও অনেক সুন্দর ?"
-"আরে ধ্যাত ! আমার ওর সাথে কিছু নাই রে বাবা ।"
-"তাহলে তুমি আজকাল ব্যাখ্যা দেয়াও শুরু করেছে !"
-"তুই বলেই বললাম । মানুষের কোথায় আমার এখনো কিছু আসে যায় না ।"
-"তোর এ বিষয়টা না আমার আসলে ঈর্ষা হয় । মানুষের দিকে না তাকিয়ে, ওরা কি ভাবল তা না দেখে অবলীলায় চলে যাস!"
-" কি করব ? ওদের কাছে গিয়ে আমার কাজের প্রসংশা চাইব ?"
-"থাক থাক । এ নিয়ে আপনার পুরো বক্তব্য আমার মুখস্ত আছে ।"

অনুপমা এটা বলতেই দুজনে একসাথে হেসে উঠল ।
-" তুই দাক্তারি পড়তে গিয়েও আগের মতই আছিস "
-"কি করব ? তোমার জন্য বসে থাকব ।"
-"আহা তা বলেছি নাকি ?"

এটা বলতে বলতেই ওরা সেই অবধারিত দিকে চলে গেল । দুজনেরই অস্বস্তি লাগতে লাগল । বিষয়টা নিয়ে দুজনের কেউই কম ভাবে নি । কিন্তু ওইটুকু বয়সে প্রীতম অত বড় সিদ্ধান্ত নিয়ে গিয়ে অনুপমার ভবিষ্যৎ নিয়ে ঝুকি নিতে চায় নি । কিন্তু ও অনুকে সবসময় উল্টোটাই বলে । ও নাকি অন্য ধর্মের মেয়ের সাথে কিছু করার ঝুকি নিতে পারবেনা । ও কখনোই চায় নি অনু নিজেকে এ নিয়ে দোষী ভাবুক । বরং ওর উপর রাগ করে যদি বিষয়টা এড়ানো যায় তাতেও ও রাজি । আসলে ভিন্ন ধর্মের বলে প্রীতম কিছু মনেও করে না । ও আসলে এই বিষয়টাকে (ধর্ম) এক্ষেত্রে অত বড় করে কখনোই দেখে নি । কিন্তু একথা অনু জানলে যে বড় বিপদ । প্রথমে যখন অনু ওর কাছ থেকে এব্যাপারে শুনে তখন একটু অবাকই হয়েছিল । ও যে মানুষটিকে চিনে সে কি করে এই কথা বলে তাকে বিদেশে স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে যেতে বলে ! আজও সে অনুকে এতটুকু বুঝতে দেয় না । আর অনু নিজের ক্ষেত্রে এসে কেন এমন করছে তার ব্যাখ্যা চাইলে প্রীতম আজও নিশ্চুপ থাকে । একটা চাপা অভিমান নিয়ে অনু নতুন মেয়েটিকে দোষারোপ করতে গিয়েও পারে না । কারণ ও এটা ভাবতেই পারে না । কিন্তু আর কোন কারণও খুঁজে পায় না ।

কারণ খুজতে গেলে অনেক কিছুরই খোঁজা যায় । এটা নিয়ে নাহয় আরেকদিন কোন বার কথা বলা যাবে । সেই কল কবে যে কে দিবে তারও ঠিক নেই । এবারের কথা কাটাকাটি যে ঝগড়ায় রূপ নিয়েছিল । তারপর আর না পেরে ও কলটি কেটেই দিল । মিথ্যা কথা ওর সাথে ও কখনোই খুব বেশি বার বলে পার পায় না । এবারে ধরা পরলে যে বিপদ ! তার চেয়ে নতুন অনিঃশেষ অপেক্ষাও ভালো !
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×