somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভ টিজিংয়ের প্রতিবা-- বাবা-মাসহ ৫ জনকে মারধর

২০ শে মে, ২০১২ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়েকে প্রতিবাদ করায় চিহ্নিত বখাটেরা হামলা চালিয়ে মেয়ের বাবা-মাসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে। গত শুক্রবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ফুলের নাওড়ি গ্রামের বয়োবৃদ্ধ আবু বক্করের করা অভিযোগে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ওই গ্রামের নুরু মিয়া, মিনহাজ মাহমুদ, মো. লিটন, শাওন, হাছানসহ চিহ্নিত কয়েকজন বখাটে তাঁর বাড়ির সামনে স্কুল-কলেজে যাওয়া-আসাকালে মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। বখাটেদের উৎপাতে আবু বক্করের মেয়ে বাড়ি থেকে বের হতে পারত না। একপর্যায়ে বখাটেরা আবু বক্করের বাড়িতে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করাসহ অশালীন কথাবার্তা বলতে থাকে।
বিষয়টি বখাটেদের অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় ওই মেয়েকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। মেয়েকে উদ্ধারের জন্য পরিবারের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পিটিয়ে মেয়েটির বাবা আবু বক্কর, মা রহিমা বেগমকে আহত ও লাঞ্ছিত করে। বখাটেরা রাত নয়টায় আবার ওই মেয়েটিকে অপহরণের চেষ্টা চালায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা এলাকাবাসীর ওপরও হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের সৌরভ, আবদুল আউয়াল ও সালাহ উদ্দিন আহত হন। আহত সৌরভকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে গুণবতী ইউপির মহিলা সদস্য ফুলের নাওড়ি গ্রামের ফিরোজা বেগম, সাবেক সদস্য মকবুল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ওই ছেলেদের মা-বাবাকে তাঁদের সন্তানদের শাসনসহ আবু বক্করের মেয়েকে উত্ত্যক্ত না করার জন্য বলেছিলাম। ওই ছেলেরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।’ চৌদ্দগ্রাম থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। তদন্ত সাপেক্ষে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-------------------- প্রথম আলো ------------------------
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×